ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন মস্কোর একজন শীর্ষ জেনারেল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি বলছে, হামলার নেতৃত্ব দিতে গিয়ে নিহত হয়েছেন মেজর জেনারেল রোমান কুতুজোভ। ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করলেও তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা দনবাস দখল করতে সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত তিনজন সিনিয়র জেনারেল নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো। কিয়েভ দাবি করেছে রাশিয়ার ১২ জন জেনারেল এ পর্যন্ত নিহত হয়েছেন। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অন্তত সাতজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন।
কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল।
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে