ইউক্রেনে শান্তিচুক্তির জন্য যেকোনো আলোচনা ব্যর্থ হবে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করেছেন তিনি। ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বরিস জনসন সাংবাদিকদের এমনটি বলেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাংবাদিকদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনা সম্ভবত ব্যর্থ হবে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করা ‘কুমিরের সঙ্গে দর-কষাকষির মতো’।
জনসন বলেন, ‘কীভাবে আপনি একটি কুমিরের সঙ্গে সমঝোতা করবেন, যখন আপনার একটি পা ইতিমধ্যে তার মুখে ঢুকে গেছে!’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা ফোনালাপ করবেন। গত ২৯ মার্চের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামনাসামনি কোনো শান্তি আলোচনা হয়নি।
গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্ব সম্পর্কিত পড়ুন:

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে