থাইল্যান্ডের দ্বীপে ৫৯ জন রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে। পুলিশ বলছে, অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় পাচারকারীরা সম্ভবত তাঁদের ফেলে গেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার দক্ষিণ সাতুন প্রদেশের কোহ ডং দ্বীপে তাঁদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুরাচেত হাকপান। এই দলে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সুরাচেত হাকপান আরও বলেছেন, ‘আমরা তাদের মানবিক সহায়তা দিচ্ছি। তারা মানব পাচারের শিকার কিনা বা অবৈধভাবে প্রবেশ করেছে কিনা তা তদন্ত করে দেখা হবে।’
মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে থাইল্যান্ডের সমুদ্রের ওপর দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে। এরা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত জনগোষ্ঠী। ইতিমধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
থাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে এবং আদালতে বিচারের পর তাদের মিয়ানমারে পাঠানো হতে পারে।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃতদের কাছে কোনো খাবার ছিল না। সম্ভবত তিন থেকে পাঁচ দিন যাবৎ তাঁরা অনাহারে রয়েছে।
উদ্ধার করা রোহিঙ্গাদের একজন জানিয়েছেন, তারা মোট ১৭৮ জন ব্যক্তি তিনটি নৌকায় করে মিয়ানমার ও বাংলাদেশ ছেড়ে যাচ্ছিলেন। এ জন্য একজন দালালকে তাঁরা প্রায় ৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) দিয়েছেন।
থাই পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ১১৯ জনকে বহনকারী প্রথম দুটি নৌকাকে মালয়েশিয়া কর্তৃপক্ষ আটকে দিয়েছে এবং রোহিঙ্গাদের গ্রেপ্তার করেছে। এ খবর পাওয়ার পর তৃতীয় নৌকার ক্রুরা তাদের কোহ ডং দ্বীপে নামিয়ে দেয় এবং বলে যে, এটিই মালয়েশিয়া। তারপর তারা ওই ৫৯ রোহিঙ্গাকে সেখানে রেখে পালিয়ে গেছে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে জবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
২১ মিনিট আগে
সাধারণ ব্যথানাশকের মতোই ১০টি করে ব্লিস্টার প্যাকে আফ্রিকায় প্রবেশ করে এসব ওষুধ। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সড়কের পাশের দোকান ও ফার্মেসগুলোতে খুব সহজেই এগুলো কেনা যায়। ভারত থেকে আসা লাখো ট্যাপেন্টাডল ট্যাবলেট এখন পশ্চিম আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ওপিওয়েড...
১ ঘণ্টা আগে
কিউবায় ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত পুরোপুরি ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে দেশে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জ্বালানি অবরোধের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা...
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।
২ ঘণ্টা আগে