
যুক্তরাষ্ট্রের তিনটি শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৪ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালের পৃথক সময়ে ফিলাডেলফিয়া, টেনেসি এবং মিশিগান শহরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে শনিবার রাতে দুই লোকের মধ্যকার বাগ্বিতণ্ডা একপর্যায়ে বন্দুকযুদ্ধে গড়ায়। এ সময় একটি জনাকীর্ণ বারে গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে টেনেসির শ্যাতানুগায় একটি বারে গোলাগুলির ঘটনা ঘটলে সেখানেও ৩ জনের মৃত্যু হয়। সেখানে আহত হন আরও ১৪ জন।
এদিকে, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাউয়ে বন্দুকধারীদের গুলিতে ৩ জন মারা যান। এ সময় আহত হন আরও ২ জন।
এসব ঘটনায়, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে সাধারণ নাগরিকদের প্রাণহানি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির আইনপ্রণেতারা ব্যক্তিগত বন্দুক রাখার আইন নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছেন। এক পক্ষ চায়, সাধারণ নাগরিকদের কাছে বন্দুক রাখার অধিকার অক্ষুণ্ন রাখা হোক, অপর পক্ষের দাবি এই অধিকার আরও সীমিত করতে হবে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে