তেল রপ্তানি খাতে রাশিয়ার আয় কমাতে ঐকমত্যে পৌঁছেছেন বিশ্বের শীর্ষ অর্থনীতির সাত দেশের সংগঠন জি–৭ এর নেতারা। তাঁরা মনে করছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের ব্যয় বহনের ক্ষেত্রে চাপে ফেলা যাবে রাশিয়াকে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত এ সম্মেলনের বার্ষিক সম্মেলনের শেষ দিনে জি–৭ এর শেষ দিনে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে রাখার ব্যাপারে আরও বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে। একই সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সুনির্দিষ্ট দামে তেল বিক্রির প্রস্তাব দিয়েছেন জি–৭ নেতারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম নিয়ন্ত্রণের রাখতে বিশ্ব বাজারে এক দরে তেল বিক্রি করতে তেল রপ্তানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে দেশগুলোর মধ্যে আরও এক সপ্তাহ আলোচনা চলবে বলেও জানা গেছে প্রতিবেদন থেকে।
সম্মেলনে রাশিয়ার তেল রপ্তানি কমাতে জি–৭ জোটের বাইরে থাকা দেশগুলোকেও পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি প্রকাশিত জুন মাসের প্রতিবেদন থেকে দেখা গেছে, রাশিয়ার তেল রপ্তানি আয় গত মে মাসে বাড়লেও বিক্রির পরিমাণ কমেছে।
এর আগে, গত ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়ার ওপর নানা আর্থিক নিষেধাজ্ঞা ও সেখানকার পণ্যে শুল্ক আরোপ করে পশ্চিমা দুনিয়া। রাশিয়ার সঙ্গে লেনদেন বন্ধ করেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। এ অবস্থায় আয় ধরে রাখতে চীন ও ভারতসহ তেল আমদানি নির্ভর বেশ কয়েকটি দেশকে কম দামে জ্বালানি সরবরাহের প্রস্তাব দেয় রাশিয়া। এই কৌশলেই এত দিন তেল বাণিজ্য চালিয়ে নিচ্ছিল রাশিয়া। তবে এবার সেই পথও বন্ধ করতে চাইছে জি–৭। এর আগে জি–৭ এর নেতারা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেন।

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৫ ঘণ্টা আগে