বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসমাইলি মুসলিমদের নতুন আধ্যাত্মিক নেতা হিসেবে রাহিম আল-হুসেইনিকে ‘আগা খান’ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি তাঁর বাবা প্রিন্স করিম আল-হুসেইনি চতুর্থ আগা খান-এর মৃত্যুর পর তিনি এই পদে অধিষ্ঠিত হলেন।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ৫৩ বছর বয়সী রাহিম আল-হুসেইনি তাঁর বাবার ইচ্ছা অনুসারেই ইসমাইলি মুসলিমদের ৫০ তম বংশগত ইমাম এবং পঞ্চম আগা খান হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাঁর বাবা পর্তুগালে মারা যান।
ইসমাইলি মুসলিমেরা তাঁদের নেতাকে নবী মুহাম্মদ (সা.)-এর প্রত্যক্ষ বংশধর হিসেবে মনে করেন এবং রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দেন।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং ইসমাইলি ধর্মীয় সম্প্রদায় এক বিবৃতিতে বলেছে—‘হিজ হাইনেস’ চতুর্থ আগা খান প্রিন্স করিম আল-হুসেইনি ইসমাইলি মুসলিমদের ৪৯ তম বংশগত ইমাম ছিলেন। তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
প্রিন্স রহিম আগা খান করিম আগা খানের জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বিভিন্ন সংস্থার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
এই সংস্থা মূলত স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। ৩০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করা এই সংস্থার বার্ষিক বাজেট প্রায় ১ বিলিয়ন ডলার, যা অলাভজনক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দ।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, প্রিন্স রহিম জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রকল্পগুলোতে বিশেষভাবে আগ্রহী। প্রয়াত করিম আল-হুসেইনি আগা খান ১৯৫৭ সালের জুলাই মাসে ব্রিটিশ রানি এলিজাবেথের কাছ থেকে ‘হিজ হাইনেস’ উপাধি লাভ করেছিলেন। এর মাত্র দুই সপ্তাহ আগে তাঁর দাদা তৃতীয় আগা খান আকস্মিকভাবে তাঁকে ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন।
বহুমুখী প্রতিভাধর প্রয়াত করিম আগা খান ছিলেন একাধারে ব্যবসায়ী, সমাজসেবক এবং ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধের রক্ষক। তিনি মুসলিম সমাজ ও পশ্চিমা বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে রাজনৈতিক বিষয়ে সরাসরি সম্পৃক্ত হতে তিনি বিরত থাকতেন।
আগা খানের নামে পরিচালিত হাসপাতালগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসহ তাজিকিস্তান ও আফগানিস্তানের মতো অঞ্চলে গড়ে তোলা হয়েছে।
ইসমাইলি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগতভাবে ইরান, সিরিয়া ও দক্ষিণ এশিয়ায় বসবাস করলেও পরে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও বসতি স্থাপন করেছেন। তাঁরা তাঁদের আয়ের সাড়ে ১২ শতাংশ পর্যন্ত আগা খান ফান্ডে দান করাকে ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচনা করেন।
মুসলিম সমাজ নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শেনিলা খোজা-মুলজি জানিয়েছেন, ইসমাইলিরা তাঁদের ধর্মীয় ও দৈনন্দিন জীবনের বিষয়ে আগা খানের দিকনির্দেশনা অনুসরণ করেন। তারা বিশ্বাস করেন, উত্তরাধিকার বহন করা আগা খানের ঐশী জ্ঞান রয়েছে। এই জ্ঞান তাঁকে কোরআনের ব্যাখ্যা প্রদান করার ক্ষমতা প্রদান করে।
নতুন আগা খান প্রিন্স রহিমের সহোদর দুই ভাই ও এক বোন রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৩ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
৪ ঘণ্টা আগে