
ইরান ইস্যুতে ব্রিটেনের বর্তমান অবস্থানের সমালোচনা করায় সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে কড়া জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। ২০০৩ সালের ইরাক যুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া ব্রিটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের প্রথম দিন থেকেই সমর্থন দেওয়া উচিত ছিল। ব্লেয়ারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার সরাসরি তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেন।
ইভেট কুপার বলেন, ‘আমি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যারা মনে করেন পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের সব সময় যুক্তরাষ্ট্রকে সমর্থন করে যেতে হবে। আবার এমন কিছু মানুষও আছেন যারা মনে করেন কোনো অবস্থাতেই আর কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক পদক্ষেপে অংশ নেওয়া উচিত নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এই দুটি অবস্থানের কোনোটিই ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষা করে না। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দায়িত্ব হলো ব্রিটিশ নাগরিকদের স্বার্থ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা, যা তিনি যথাযথভাবে পালন করছেন।’
সাক্ষাৎকারে কুপারকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের ‘অনুগত’ বা ‘পুডল’ বলছেন কি না। এর জবাবে এই কূটনীতিক বলেন, ‘মূল বিষয়টি হলো ইরাক যুদ্ধে আমাদের যে ভুলগুলো হয়েছিল, সেখান থেকে শিক্ষা নেওয়া। আমি বিশ্বাস করি কিয়ার স্টারমার ঠিক সেই কাজটিই করেছেন।’
উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন লেবার পার্টির সরকারের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে ব্রিটেন ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বর্তমান লেবার পার্টির সরকার সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রাচ্য সংকটে আরও সতর্ক এবং স্বাধীন অবস্থান বজায় রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে তেহরানে অবস্থানরত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাঁর পূর্বনির্ধারিত দুই দিনের সফর আরও এক দিন...
২৬ মিনিট আগে
আগামী মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের কথা রয়েছে। এই সফরের প্রাক্কালে গতকাল রোববার (১৭ মে) চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে ‘অভিনন্দন বার্তা’ পাঠিয়েছেন। সি চিনপিং তাঁর বার্তায় উল্লেখ করেন...
১ ঘণ্টা আগে
ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ সোমবার শিসাইয়া-লাখিমপুর জাতীয় সড়কের উনচগাঁও ও ভারেহতা গ্রামের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভ্যানটি লাখিমপুর থেকে শিসাইয়ার দিকে যাচ্ছিল।
২ ঘণ্টা আগে
ভয়াবহ আগুনে পুড়ছে আবাসিক ভবন। আগুনের ভয়াল শিখা আর ঘন ধোঁয়ায় বের হয়ে আসার উপায় না পেয়ে বাসিন্দারা সবাই ছুটে গিয়েছিলেন ছাদে। সেখান থেকে সাহায্যের আকুতি জানান তাঁরা।
২ ঘণ্টা আগে