
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে চীন। বৈশ্বিক পরাশক্তির দুই শীর্ষ নেতার ব্যাক-টু-ব্যাক বেইজিং সফরকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে চীন। আজ সোমবার চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
আগামী মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের কথা রয়েছে। এই সফরের প্রাক্কালে গতকাল রোববার (১৭ মে) চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে ‘অভিনন্দন বার্তা’ পাঠিয়েছেন। সি চিনপিং তাঁর বার্তায় উল্লেখ করেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ৩০ বছর পূর্তির এই বছরে রাশিয়া ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা ‘আরও গভীর ও সুসংহত’ হয়েছে।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই দেশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধানের সফর স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে অত্যন্ত বিরল। বিশ্লেষকদের মতে, এই ঘটনা এটিই প্রমাণ করে যে বেইজিং দ্রুত বৈশ্বিক কূটনীতির মূল কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হচ্ছে।
এদিকে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর প্রতি বেইজিংয়ের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন বাড়তে থাকে। সাম্প্রতিক ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় চীনের কাছে রাশিয়ার গুরুত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর থেকে চীন রাশিয়ার জ্বালানি তেলের ওপর ব্যাপক নির্ভরশীল হয়ে পড়েছে।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেইজিং রাশিয়ার কাছ থেকে প্রায় ৩৬৭ বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি ক্রয় করেছে। চীন বর্তমানে রাশিয়ার মোট রপ্তানির চার ভাগের এক ভাগেরও বেশি পণ্য একা ক্রয় করছে, যা ক্রেমলিনকে যুদ্ধের বিশাল ব্যয় মেটাতে সাহায্য করছে।
গত সপ্তাহে বেইজিংয়ে সি চিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ বা চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তাঁদের আলোচনার মূল ফোকাস ছিল বাণিজ্য, তাইওয়ান এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ। বৈঠক শেষে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে চীন তাঁর সঙ্গে একমত পোষণ করেছে।
তবে সি চিনপিং তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা না হলে তা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এদিকে ট্রাম্প তাইওয়ানের কাছে বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রির চুক্তিটি অনুমোদন করবেন কি না, তা চূড়ান্ত না করেই বেইজিং ত্যাগ করেছেন। ট্রাম্পের চীন সফরের পর যুক্তরাষ্ট্র যদি এই চুক্তি স্থগিত করে তবে এটি হবে বেইজিংয়ের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়।
আন্তর্জাতিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো জোসেফ ওয়েবস্টার তাঁর এক বিশ্লেষণে জানিয়েছেন, পুতিন ও সি চিনপিংয়ের আসন্ন বৈঠকের মূল বিষয় হতে পারে ‘তাইওয়ান সংকট’। বেইজিং ভবিষ্যতে তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্ভাব্য সংঘাতের সৃষ্টি হলে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর সঙ্গে আরও দীর্ঘমেয়াদি জীবাশ্ম জ্বালানি চুক্তি সই করতে চায়।
রাশিয়া দীর্ঘদিন ধরেই ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য চীনকে তাগিদ দিয়ে আসছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বছরে আরও ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের সক্ষমতা তৈরি হবে, যা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি যেকোনো বৈশ্বিক সংকটে চীনের জ্বালানি নিরাপত্তাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে তেহরানে অবস্থানরত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাঁর পূর্বনির্ধারিত দুই দিনের সফর আরও এক দিন...
১৩ মিনিট আগে
ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ সোমবার শিসাইয়া-লাখিমপুর জাতীয় সড়কের উনচগাঁও ও ভারেহতা গ্রামের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভ্যানটি লাখিমপুর থেকে শিসাইয়ার দিকে যাচ্ছিল।
১ ঘণ্টা আগে
ভয়াবহ আগুনে পুড়ছে আবাসিক ভবন। আগুনের ভয়াল শিখা আর ঘন ধোঁয়ায় বের হয়ে আসার উপায় না পেয়ে বাসিন্দারা সবাই ছুটে গিয়েছিলেন ছাদে। সেখান থেকে সাহায্যের আকুতি জানান তাঁরা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাঁটিতে আয়োজিত এয়ার শো চলাকালীন মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত, দুই বিমানের চার ক্রু সদস্যই সময়মতো থেকে ইজেক্ট করে (প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়ে) রক্ষা পেয়েছেন।
৬ ঘণ্টা আগে