
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে জনতার করতালির মাঝে নতুন পোপ লিও চতুর্দশ তাঁর প্রথম রোববারের আশীর্বাদ ও ভাষণ দিয়েছেন। তাঁর এই ভাষণের কেন্দ্রবিন্দু ছিল—বিশ্ব শান্তি। তিনি বিশেষভাবে ইউক্রেন ও গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তার দাবি তোলেন।
আজ রোববার সিএনএন জানিয়েছে, পোপ লিও শিকাগোতে জন্মগ্রহণ করেন ও পেরুতে বেড়ে ওঠেন। ভ্যাটিকানের অভিজ্ঞ প্রশাসক হিসেবেও তিনি পরিচিত। নির্বাচনের সময় কেউ কল্পনাও করেনি একজন মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হবেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে তিনি বিশ্ব ক্যাথলিকদের আশা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন।
ইতালীয় ভাষায় পোপ বলেন, ‘পোপ ফ্রান্সিস আমাদের যে বার্তা দিয়ে গেছেন, তা হলো, তরুণদের স্বাগত জানানো ও পথ দেখানো। আসুন আমরা একে অপরের সেবায় নিজেকে উৎসর্গ করি।’
পোপ লিও প্রয়াত পোপ ফ্রান্সিসের পূর্ববর্তী মন্তব্যের সূত্র ধরে বলেন, ‘বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ড খণ্ড অংশে প্রবেশ করেছে। আমি বিশ্ব নেতাদের কাছে বলছি—আর কখনো যুদ্ধ নয়!’
পোপ লিও গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতিকেও স্বাগত জানান এবং টেকসই শান্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি তাঁর প্রার্থনায় জনগণকে শান্তির বার্তা দেন এবং চমকপ্রদভাবে গানের সুরে ‘কুইন অব হ্যাভেন’-এর একটি অংশ পরিবেশন করেন। ইস্টারের মৌসুমে এটি ভার্জিন মেরির উদ্দেশে ঐতিহ্যবাহী প্রার্থনা সংগীত।
রোম সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে প্রায় দেড় লাখ মানুষ জড়ো হয়েছিলেন। আগতদের জন্য জুবিলি অব ব্যান্ডসের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যান্ডগুলো ঐতিহ্যবাহী গান ও পপ সংগীত পরিবেশন করেছে।
গতকাল শনিবার কার্ডিনালদের সঙ্গে প্রথম বৈঠকে পোপ লিও জানিয়েছিলেন, তিনি তাঁর ‘লিও’ নামটি গ্রহণ করেছেন পোপ লিও ত্রয়োদশের (১৮৭৮-১৯০৩) আদর্শ অনুসরণ করে। পোপ লিও ত্রয়োদশ শিল্পবিপ্লবের সময় সামাজিক প্রশ্নের ওপর গুরুত্ব দিয়েছিলেন।
পোপের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হবে ১৮ মে। সে সময় আরও বিশাল সমাবেশের আশা করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দুই দিনের বৈঠক শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক।’
১ ঘণ্টা আগে
রাশিয়ার সীমান্ত থেকে মাত্র সাত মাইল দূরেই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামেরই ছেলে ১২ বছর বয়সী আনাতোলি প্রোখোরেঙ্কো।
৪ ঘণ্টা আগে
ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার (১৫ মে) ভারতের দিল্লিতে শেষ হলেও কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠায় আয়োজক ভারত শেষ পর্যন্ত শুধু চেয়ারম্যানের বিবৃতি প্রকাশ করেছে।
৫ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৫ মে) ঐতিহাসিক ‘নাকবা দিবস’ পালন করেছে ফিলিস্তিনিরা। ‘নাকবা’ হলো ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিজেদের ভূমি থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ ও বাস্তুচ্যুত করার ঘটনা।
৬ ঘণ্টা আগে