
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার তেলের দাম কমিয়ে প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করেছে। তবে বিষয়টি রাশিয়ার জন্য কোনো ট্র্যাজেডি নয় এবং তাঁরা আত্মবিশ্বাসী যে—শিগগিরই তেলের নতুন বাজার ক্রেতা খুঁজে পাবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদন অনুসারে, সোমবার কার্যকর হওয়া মূল্যসীমা ইউক্রেনের ওপর আক্রমণের শাস্তি হিসেবে রাশিয়ার রাজস্ব সীমিত করার চেষ্টা করে, মস্কো যখন বিশ্ব বাজারে নিজেদের জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে চায় তখন ৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন মূল্য রাশিয়ার সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, আমরা আমাদের পণ্যের ক্রেতা খুঁজে পাবই।’ এ সময় তিনি জানান, রাশিয়ার কর্তৃপক্ষ জ্বালানি তেলের দাম কমানোর প্রভাব মোকাবিলায় প্রস্তুত। তিনি বলেন, ‘বাজার এই বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখাবে তা আমরা পর্যবেক্ষণ করব। তবে যেকোনো ক্ষেত্রে এবং এই ক্ষেত্রেই আমাদের কোনো না কোনোভাবে সুরক্ষিত রাখা হবো হবে।’
এর আগে, ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি তেলের দাম কমিয়ে নির্ধারণ করার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্রেমলিন জানিয়েছে—তারা এই নতুন মূল্য নির্ধারণ মেনে নেবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘মস্কো সাতটি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া কর্তৃক রুশ জ্বালানির দাম নতুন করে নির্ধারিত করার বিষয়টি মোকাবিলার জন্য প্রস্তুত। এবং আমরা এই দাম নির্ধারণ মেনে নেব না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
২১ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেছেন, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টাব্যাপী ‘খুব ভালো’ বৈঠক হয়েছে। ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে খুব ভালো, খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার
৩ ঘণ্টা আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
১২ ঘণ্টা আগে