রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ব্যাপারে তুরস্ক এখনো প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তিনি সাংবাদিকদের কাছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সমরখন্দ সামিটে যোগ দিতে উজবেকিস্তানে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়াকে অবিরাম আক্রমণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য এসব আক্রমণ দারুণভাবেই প্রতিহত করছে।’ তবে কী ধরনের আক্রমণ, সে ব্যাপারে তিনি বিস্তারিত বলেননি বলে টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মস্কোর ওপর নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে তারা।
এরদোয়ান বলেছেন, এখানে কীভাবে একটি শান্তি করিডর স্থাপন করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। যেমন এর আগে আমরা শস্য করিডর নিয়ে কাজ করেছি। আমি মনে করি, এর জন্য সর্বোত্তম উপায় হচ্ছে শান্তি আলোচনা করা। এ ক্ষেত্রে ইউক্রেনের দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ।
ন্যাটোর সদস্য তুরস্ক এ বছরের শুরুতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিল। এ ছাড়া কৃষ্ণসাগরের বন্দর থেকে ইউক্রেনের শস্য রপ্তানি পুনরায় শুরু করার ব্যাপারে একটি চুক্তি করতে তুরস্ক ও জাতিসংঘ মধ্যস্থতা করেছিল। এই চুক্তি যত দিন সম্ভব চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এরদোয়ান।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখল করা ইউক্রেনের সমস্ত অঞ্চল ছেড়ে দিলেই কেবল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, তার আগে নয়। শান্তি আলোচনার জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে চাপ দিচ্ছে এমন খবরও তো অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে।
১ ঘণ্টা আগে
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির রাজ্যসভা এমপি রাঘব চাড্ডা ঘোষণা দিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন। তবে তিনি একা নন, সঙ্গে নিচ্ছেন আম আদমি পার্টির রাজ্যসভার বড় একটি অংশের এমপিদেরও। তাঁদের মধ্যে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভা এমপি হরভজন সিংও।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র। এর আওতায় স্পেনকে ন্যাটো থেকে বাদ এবং আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপের মালিকানা ব্রিটিশদের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক গোপন...
২ ঘণ্টা আগে
ফ্রান্সের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টই একবার বিদায় নেওয়ার পর আবারও ক্ষমতায় ফিরতে পারেননি। মাখোঁও সেই পথেই হাঁটছেন বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতি ছাড়ার পর তিনি কী করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।
২ ঘণ্টা আগে