
বিশ্বের ডানপন্থী রাজনৈতিক নেতাদের গুণগান গাইতে দেখা গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভার্চ্যুয়ালি ভাষণে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। এ সময় বিশ্বের বামপন্থী নেতাদের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নিয়ে কটাক্ষ করলেন মেলোনি।
মেলোনি বলেন, ‘নব্বইয়ের দশকে যখন বিল ক্লিনটন ও টনি ব্লেয়ার গ্লোবাল বামপন্থী লিবারেল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, তাঁদের রাষ্ট্রনায়ক বলা হয়েছিল। আজ যখন ট্রাম্প, মেলোনি, মিল্লে বা মোদী কথা বলেন, তাঁদের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের মানুষ আর তাদের (বামপন্থী) মিথ্যা কথায় বিশ্বাস করে না। বামপন্থীরা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে থাকে তবে আমরা এতে অভ্যস্ত। আর ভালো খবর হল, মানুষ আর তাদের মিথ্যাগুলোতে বিশ্বাস করে না।’
মেলোনি বলেন, ‘তাঁরা আমাদের দিকে এত কাদা ছোড়াছুড়ি করা সত্ত্বেও নাগরিকেরা আমাদের ভোট দিচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন দৃঢ়চেতা নেতা হিসেবে অভিহিত করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ট্রাম্পের জয়ে বামপন্থীরা নার্ভাস হয়ে পড়েছে। কারণ কনজারভেটিভরা এখন বিশ্বজুড়ে একত্রিত হয়ে কাজ করছেন।’
মেলোনির মতে, রক্ষণশীলরা ‘ওকিজম’ (অতিরিক্ত রাজনৈতিক শুদ্ধতা) এবং ‘বুক’-এর (যে আন্দোলন বা ধারণা সাধারণ সমাজের নৈতিকতার সঙ্গে সংঘর্ষে আসে) বিরুদ্ধে লড়াই করছে, দেশের স্বাধীনতা রক্ষা করছে এবং তাদের দেশগুলোর প্রতি ভালোবাসা অনুভব করছে।
তিনি বলেন, ‘আমরা স্বাধীনতা রক্ষা করি। আমরা আমাদের জাতিগুলোকে ভালোবাসি। আমরা নিরাপদ সীমান্ত চাই। আমরা ব্যবসা এবং নাগরিকদের রক্ষা করি। আমরা পরিবার এবং জীবন রক্ষা করি। আমরা ওকিজমের বিরুদ্ধে লড়াই করি। আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস এবং বাক স্বাধীনতা রক্ষা করি। এবং আমরা সাধারণ বোধের পক্ষে দাঁড়াই। শেষমেশ, আমাদের সংগ্রাম কঠিন, তবে সিদ্ধান্তটি স্পষ্ট।’
ইতালির প্রধানমন্ত্রী মেলোনিই ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র সরকার প্রধান, যিনি গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রী মেলোনি দাবি করেন, ট্রান্সআটলান্টিক অংশীদারত্ব অটুট রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ট্রাম্পের অধীনে ঘনিষ্ঠ থাকবে।
রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক মনোভাব এবং ইউরোপে, বিশেষ করে ন্যাটো সম্পর্কিত তাঁর নীতির পরিবর্তনের বিষয়ে উদ্বেগের মধ্যে মেলোনির এই পক্ষপাতী অবস্থান ইউরোপকে কিছুটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইসলামাবাদ। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৫ ঘণ্টা আগে