গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের অধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস। নিখোঁজদের মধ্য অসংখ্য নারী-শিশু রয়েছে। গত বুধবারের এই দুর্ঘটনায় ৭৮ জনের লাশ পাওয়া যায় বলে জানান জাতিসংঘের হিউম্যান রাইটসের মুখপাত্র জেরেমি লরেন্স।
এ বিষয়ে গ্রিসের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইওনিস সারমাস বলেছেন, ‘নৌকাডুবির কারণ জানতে বাস্তব তথ্য ও প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত করা হবে।’
৭৫০ লোক বহনকারী মাছ ধরার নৌকাটি দক্ষিণ গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়ায় গ্রিসের কোস্টগার্ড ঘটনার তদন্ত করছে। ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া ১০৪ জনের মধ্যে দুজন বলেন, জনাকীর্ণ নৌকাটি প্রথমে এদিক-ওদিক দুলছিল। এরপর নৌকাটি ডুবে যায়।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, প্রাণহানি ঠেকাতে সব ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে।
গ্রিস সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস গতকাল শুক্রবার নিশ্চিত বলেছেন, গ্রিসের কোস্টগার্ড দড়ি দিয়ে নৌকাটি উপকূলের কাছে টানার চেষ্টা করেছিল। সাহায্য করতে চেয়েছিল। কিন্তু তারা সাহায্য দরকার নেই জানিয়ে ইতালির দিকে চলে গেছে।
হেলেনিক রেডক্রসের স্বেচ্ছাসেবী ও চিকিৎসক জর্জিওস ভাসিলাকোস বিবিসিকে বলেছেন, ‘এখন বেঁচে থাকাদের মধ্যে কোনো নারী ও শিশু নেই। বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, সব নারী-শিশুকে ডেকের নিচে রাখা হয়েছিল। নৌকাটি দ্রুত ডুবে যাওয়ার কারণে তারা সময়মতো বের হতে পারেনি। নৌকাটি ডুবে যাওয়ার আগে অন্তত দুই দিন ধরে সাগরের পানি পান করছিলেন যাত্রীরা।’
এদিকে নিখোঁজ কয়েকজনের পরিবার তাদের প্রিয়জনের খোঁজে গ্রিসের কালামাতায় এসেছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্য থেকে আসা আফতাব একজন। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে তাঁর অন্তত চারজন আত্মীয় ওই নৌকায় ছিলেন। কিন্তু এখন তাদের কোনো খোঁজ নেই।

ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৩ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..
৫ ঘণ্টা আগে