
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা বছরের পর বছর গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা চালিয়েছে। আর সে ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ পরবর্তী সময়ে মার্কিন সেনাদের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র তৈরিতে ব্যয় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে এই দেওয়ানি মামলাটি করা হয়। মামলার বাদীপক্ষ হিসেবে রয়েছেন প্রায় ২০০ জন মার্কিন সেনাসদস্য এবং বিভিন্ন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ২০০১ সালে বিএটি উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে সিগারেট উৎপাদন শুরু করে। ২০০৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্র যখন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করছিল, তখনো ওই কার্যক্রম নীরবে চলছিল। পরবর্তী সময়ে ২০০৭ সালে আন্তর্জাতিক চাপের মুখে তারা ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে গোপনে ব্যবসা চালিয়ে যায়।
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
মামলার বাদীরা দাবি করেছেন, উত্তর কোরিয়া এই তামাক ব্যবসার লভ্যাংশ ব্যবহার করে ইরান ও হিজবুল্লাহর জন্য উন্নত অস্ত্র তৈরি করেছে। এই অস্ত্রগুলো ২০২০ সালের ৮ জানুয়ারি ইরাকের আল-আসাদ ও এরবিল বিমানঘাঁটিতে এবং ২০২২ সালে কুর্দিস্তানে মার্কিন সেনাদের ওপর চালানো হামলায় ব্যবহৃত করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে বিএটি এবং তাদের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান বিএটি মার্কেটিং সিঙ্গাপুর (বিএটিএমএস) জালিয়াতি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায় স্বীকার করেছিল। ওই সময় মার্কিন সরকারকে ৬২৯ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছিল কোম্পানিটি। তৎকালীন প্রধান নির্বাহী জ্যাক বোলেস এ ঘটনার দুঃখপ্রকাশ করে বলেছিলেন, কোম্পানিটি তার উচ্চমান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
এই নতুন মামলায় বাদীপক্ষের আইনজীবী রায়ান স্পারাসিনো বলেন, ‘উত্তর কোরিয়ায় বিএটির গোপন কার্যক্রম এবং মার্কিন সেনাদের ওপর চালানো ভয়াবহ হামলার অস্ত্রের মধ্যে একটি স্পষ্ট যোগসূত্র রয়েছে।’
আরেক আইনজীবী ও যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি রাজ পারেখ বলেন, ‘সহিংসতায় সৃষ্ট ভয়াবহ ক্ষতি সময়ের সঙ্গে মুছে যায় না। এই মামলা আমেরিকান সেনাসদস্য, বেসামরিক মানুষ ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা।’
বাদীদের মধ্যে রয়েছেন প্রায় ২০০ জন আহত সেনাসদস্য, যাঁদের অনেকেই মস্তিষ্কে আঘাত ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজ-অর্ডারে ভুগছেন। আছেন ২০২২ সালের হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী ও তাঁর সম্পত্তির আইনগত প্রতিনিধিও।
ভুক্তভোগীরা একটি ফেডারেল আইনের অধীনে ক্ষতিপূরণ চেয়েছেন। এর মাধ্যমে কেবল সরাসরি আক্রমণকারীকেই নয়; বরং আক্রমণকারীকে সহায়তা করা তৃতীয় পক্ষকেও বিচারের আওতায় আনা যাবে।
বিএটি এখনো নতুন এই দেওয়ানি মামলার বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। তবে আদালতে এই মামলা টিকবে কি না, তা নির্ভর করবে কোম্পানির অর্থ সরাসরি সন্ত্রাসী হামলা সফল করতে ভূমিকা রেখেছে—এমন যোগসূত্র কতটা প্রমাণ করা যায় তার ওপর।

ভারত–বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
২১ মিনিট আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন নারী ও মেয়েদের সুরক্ষা এবং সহিংসতাবিষয়ক প্রতিমন্ত্রী জেস ফিলিপস। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এই খবর দিয়েছে বিবিসি। পদত্যাগপত্রে জেস লিখেছেন—তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।
৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে...
৫ ঘণ্টা আগে