
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশের হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে। এই ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের নিপ্রো শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর গত শুক্রবার এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। /
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে ‘সমুচিত জবাব’ দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে তিনি তাঁর কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারেন। একই সঙ্গে পশ্চিমাদের কাছ থেকে কিয়েভের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) চেয়েছে কিয়েভ।
অন্যদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা বলেছিলেন পুতিন। এ নিয়ে উভয় পক্ষের কথার লড়াইয়ের মধ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন।
বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার নিপ্রোতে যে হামলা হয়েছে, তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তিন ঘণ্টা পর্যন্ত তার রেশ দেখা গেছে। ক্ষেপণাস্ত্রসহ ওই হামলা ছিল খুবই শক্তিশালী। হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো।
রিস্ক অ্যাডভাইজরি কোম্পানি সিবিলাইনের প্রতিষ্ঠাতা ও সিইও জাস্টিন ক্রাম্প বিবিসিকে বলেন, মস্কো সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে। তাঁর মতে, যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এত দ্রুতগামী ও আধুনিক যে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহের এই উত্তেজনাকর অবস্থা নিয়ে সতর্ক করেছেন বিশ্বনেতাদের অনেকে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এতে বৈশ্বিক দ্বন্দ্বের সত্যিকার ঝুঁকি রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, পশ্চিমাদের উচিত ভ্লাদিমির পুতিনের সতর্কতাকে গুরুত্ব দেওয়া। কারণ রাশিয়া সামরিক শক্তির ওপর নির্ভর করেই তার নীতি ঠিক করে। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পারমাণবিক যুদ্ধের হুমকি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেছেন।
উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। কুরস্ক অঞ্চলে তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। কুরস্কে ইউক্রেনের সেনারা রাশিয়ার কিছু ভূখণ্ড দখল করে রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উত্তর কোরীয় সেনাদের যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে জবাব দিতে তিনি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
২০২২ সালে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন আগামী জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে উভয় দেশ নিজেদের সুবিধাজনক অবস্থানে দেখতে চাইছে। ইতিপূর্বে ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও কীভাবে করবেন, তার কোনো ব্যাখ্যা দেননি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে আনার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। এ ধরনের অভিযান হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।
১ ঘণ্টা আগে
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এক ভারতীয় শ্রমিকও নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় স্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পঞ্চম সপ্তাহে পড়ছে। ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগদ্বীপ দখল করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন গত শনিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের নেতাদের উচিত তাদের নিজেদের সন্তান তথা রাজপুত্রদের সম্মুখ সমরে পাঠানো। খবর লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যেকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের।
২ ঘণ্টা আগে