
রাশিয়া শিগগিরই ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’-এর প্রতিদ্বন্দ্বী আনবে। আধুনিক মহাকাশ দৌড়ে পিছিয়ে পড়া থেকে বের হয়ে আসার জন্যই এই উদ্যোগ। গতকাল বুধবার এমনটাই জানিয়েছেন রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্টারলিংকের দাবি, বর্তমানে তাদের নিয়ন্ত্রণে বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট কনস্টেলেশন বা নক্ষত্রপুঞ্জ রয়েছে। কোম্পানিটির মালিকানায় ৮ হাজারেরও বেশি স্যাটেলাইট আছে। রুশ কর্মকর্তারাও স্বীকার করেছেন, মহাকাশযান উৎক্ষেপণের ক্ষেত্রে মাস্ক যে বিপ্লব ঘটিয়েছেন, তা রাশিয়ার জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ৩৯ বছর বয়সী দিমিত্রি বাকানভ রুশ টিভি সঞ্চালক ভ্লাদিমির সলোভিওভকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, সংস্থাটিকে এখন আর ‘জড়তা’র মধ্যে চললে হবে না, নতুন প্রজন্মের মেধাবী তরুণদের আকৃষ্ট করতে হবে।
তিনি জানান, রাশিয়া এখন স্টারলিংকের বিকল্প গড়ে তুলছে। মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক নিম্ন-কক্ষপথের (লোয়ার অরবিটাল) স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে, যা দূরবর্তী অঞ্চল ও যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনীও স্টারলিংকের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে।
বাকানভ বলেন, ‘কয়েকটি পরীক্ষামূলক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে এবং সেগুলোর ভিত্তিতে উৎপাদিত সংস্করণে পরিবর্তন আনা হয়েছে। আমরা দ্রুতগতিতেই এই পথে এগোচ্ছি।’ তিনি জানান, রুশ মহাকাশ সংস্থা ‘ব্যুরো—১৪৪০’ একটি লোয়ার অরবিটাল স্যাটেলাইট সিস্টেম তৈরি করছে, যা দিয়ে বৈশ্বিক ব্রডব্যান্ড ডেটা সরবরাহ সম্ভব হবে।
তিনি আরও বলেন, রাশিয়া অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। যেমন—২০০২ সালে মস্কো সফরে গিয়ে ইলন মাস্ক যখন মহাকাশযান উৎক্ষেপণের জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছিলেন, রাশিয়া তখন তাকে গুরুত্বই দেয়নি।
অ্যাশলি ভ্যান্স লিখিত ইলন মাস্কের জীবনী অনুযায়ী, সে সময় রাশিয়ানরা মাস্ককে বিশ্বাসযোগ্য মনে করেনি। এই অপমানই মাস্ককে নতুন পথ খুঁজতে বাধ্য করে—যার ফলাফল হলো রাশিয়ার তুলনায় অনেক কম খরচে উৎক্ষেপণ সেবা দেওয়া।
মহাশূন্যে প্রতিযোগিতার শুরুর দিকেই পশ্চিমা বিশ্বকে চমকে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। ১৯৫৭ সালে তারা প্রথম স্যাটেলাইট স্পুৎনিক-১ কক্ষপথে পাঠায়। এরপর ১৯৬১ সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে পা রাখা প্রথম মানুষ হন।
কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর থেকে রাশিয়ার মহাকাশ কর্মসূচি অর্থাভাব, দুর্নীতি আর তরুণ প্রকৌশলীদের ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগে জর্জরিত হয়ে পড়ে। ২০২৩ সালের আগস্টে চাঁদে রাশিয়ার মানববিহীন লুনা-২৫ মিশন ভেঙে পড়ায় তাদের মহাকাশ নেতৃত্বের স্বপ্নে বড় ধাক্কা লাগে।
বাকানভ এর আগে ছিলেন ‘গোনেৎস’ নামের একটি প্রতিষ্ঠানের প্রধান, যা রাশিয়ার একটি ছোট স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করে। এসব স্যাটেলাইট মূলত সরকারি কাজে ব্যবহার করা হয়।

ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
২ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ১৫টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্পেনের রোটা অ্যান্ড মোরন সামরিক ঘাঁটিটি স্পেনের সার্বভৌমত্ব বজায়...
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে