রাশিয়ার বেলগরোদ অঞ্চলে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যানের ‘হামভি’ ছবি প্রকাশ করেছে মস্কো। যদিও বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন। বিবিসির খবরে বলা হয়, সোমবার (২২ মে) ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগরোদ অঞ্চলে বড় ধরনের সশস্ত্র হামলা হয়।
বেলগরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ জানান, ‘অঞ্চলটিতে রাতভর হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তিগত যানবাহন, ঘরবাড়ি ও স্থাপনা। এ ছাড়া ড্রোন হামলাও হয়েছে।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নাশকতাকারী গোষ্ঠী পিছু হটে আবার ইউক্রেনের ভূখণ্ডে ফিরে গেছে। হামলাকারীদের মধ্যে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করছে মস্কো। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুদ্ধ কীভাবে পরিচালনা করা হবে, সে সিদ্ধান্ত ইউক্রেনের। রাশিয়ার ভূখণ্ডে হামলাকে যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করে না।’
ম্যাথিউ মিলার আরও বলেন, ‘হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলেও ছবিগুলোর সত্যতা নেই।’
এর আগে হামলাকারীদের ‘ইউক্রেনের সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে রুশ কর্তৃপক্ষ। কিন্তু ইউক্রেন দাবি করছে, হামলাকারীরা তাদের দেশের কেউ নন। তারা রাশিয়ারই দুটি আধা সামরিক বাহিনীর সদস্য। লিবার্টি অব রাশিয়া লিজিওন (এফআরএল) ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরডিকে) নামে এ দুটি বাহিনী দীর্ঘদিন ধরেই ক্রেমলিন বিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
গত সোমবার বেলগরোদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোজিঙ্কা নামে একটি এলাকাকে ‘স্বাধীন’ ঘোষণা করে লিজিয়ন গ্রুপ। তারা দাবি করে, ভলান্টিয়ার কর্পসের সঙ্গে একাত্ম হয়ে তারা বেলগরোদ অঞ্চলের স্বাধীনতার জন্য লড়ছে। রুশ নাগরিকেরা নিরাপদ এবং রুশ ফেডারেশন শক্তিশালী এমন ধারণাকে হামলার মধ্য দিয়ে চূর্ণ করে দেওয়া হয়েছে বলেও জানায় দলটি।

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ যাত্রী ও দুই ক্রুর মৃত্যু হয়েছে। পর্যটকেরা উড়োজাহাজটিতে করে বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ দেখতে যাচ্ছিলেন। নাজকা লাইনস হলো মাটিতে খোদাই করা বিশালাকৃতির কিছু জিওগ্লিফ (পাথুরে নকশা বা ভূমিরূপের...
১৯ মিনিট আগে
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির (পিএনজি)। জোটটির সর্বোচ্চ কর্মকর্তা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের আসিয়ানে যুক্ত হওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে।
২২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আপাতত ইরানে তাদের পরিকল্পিত হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ সমাপ্তির জন্য মধ্যপ্রাচ্যের এই দুই মিত্র দেশ একটি চুক্তির খসড়া ফ্রেমওয়ার্কে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলের মুসলিম দেশগুলোকে নজিরবিহীন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বড় ধরনের হামলা মোকাবিলায় মুসলিম বিশ্বকে মার্কিন জোটবদ্ধতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তেহরান। একই সঙ্গে আমেরিকার সামরিক সুরক্ষায় সাহায্যকারী যেকোনো...
১ ঘণ্টা আগে