
নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ সংঘর্ষে রূপ নিয়েছিল। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির দ্য হেগ শহরে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটিতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডানপন্থীদের এই বিক্ষোভ রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা যোগ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ডাচ পুলিশ গতকাল শনিবার দ্য হেগে সহিংস অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। এই ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। দ্য হেগের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। কেউ কেউ ইট-পাটকেল ও বোতল ছুড়ে মারে।
ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ডাচ প্রধানমন্ত্রী ডিক সখোফ বিক্ষোভে সহিংসতাকে ‘চমকপ্রদ ও ভয়াবহ দৃশ্য’ আখ্যা দিয়ে বলেন, এটি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
ডানপন্থী নেতা গার্ট উইল্ডারস নেদারল্যান্ডসে অনুষ্ঠিত গত জাতীয় নির্বাচনে জয়ী হন। তবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁর সরকারের পতন হয়। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে তিনি স্পষ্ট এগিয়ে আছেন। গতকাল বিক্ষোভকারীরা তাঁকে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেও তিনি যোগ দেননি। উইল্ডারস পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করেন। তিনি বলেন, এসব করেছে ‘কিছু নির্বোধ।’
এক ডানপন্থী অ্যাকটিভিস্ট এই বিক্ষোভের আয়োজন করেন। তাঁদের দাবি ছিল অভিবাসন নীতিতে কড়াকড়ি ও আশ্রয়প্রার্থীদের নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ। বড় বড় দলে বিভক্ত হয়ে বিক্ষোভকারী যখন নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়, তখন সহিংসতা ছড়িয়ে পড়ে। তাঁদের অনেকেই ডাচ পতাকা এবং কিছু চরম দক্ষিণপন্থী গোষ্ঠীর পতাকা হাতে মিছিল করে।
বিক্ষোভকারীরা এ সময় মধ্য-বামপন্থী দল ডি৬৬-এর কার্যালয়ের কাচও ভাঙচুর করে। চরম ডানপন্থীদের অনেকেই এ দলটিকে প্রগতিশীল অভিজাত শ্রেণির প্রতিনিধি হিসেবে দেখে। ডি৬৬ নেতা রব ইয়েতন জানান, তাঁদের কার্যালয়ের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে থাকুন। যদি মনে করেন আমাদের ভয় দেখাতে পারবেন, তবে ভুল করছেন। আমরা কখনোই উগ্র দাঙ্গাবাজদের হাতে আমাদের সুন্দর দেশ তুলে দেব না।’ এএনপি-কে উদ্ধৃত করে দলটির পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভের সময় ডি৬৬ কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, গত জুনে নেদারল্যান্ডসের সরকার ভেঙে পড়ে। অভিবাসন ইস্যুতে বিরোধের জেরে উইল্ডারস তাঁর কট্টর ডানপন্থী পিভিভি দলকে ক্ষমতাসীন জোট থেকে সরিয়ে নেন। তিনি ১০টি অতিরিক্ত আশ্রয়-সংক্রান্ত পদক্ষেপের প্রস্তাব করেছিলেন। এর মধ্যে ছিল নতুন আবেদন বন্ধ, আশ্রয়কেন্দ্র নির্মাণ বন্ধ রাখা এবং পরিবার পুনর্মিলন সীমিত করা। এই জোট টিকেছিল এক বছরেরও কম সময়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক শুরু হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকে ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতি, ইরান যুদ্ধ এবং তাইওয়ানে...
২২ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি ‘গোপনে’ সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। তবে আরব আমিরাত নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করেছে। আর ইরান বলেছে, তারা এই সফরের বিষয়ে জানত...
৩৮ মিনিট আগে
ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৯ ঘণ্টা আগে