
যুক্তরাজ্যে নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক অভিবাসীর ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন, যাঁদের অধিকাংশই মুখে মাস্ক পরে ছিলেন। এ সময় একটি বাসসহ কয়েকটি গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়। সহিংসতার ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানা গেছে।
বিবিসি এক খবরে জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার (৮ জুন) রাতে একটি হামলার সূত্র ধরে এই সহিংসতার শুরু। সুদানের নাগরিক হাদি আলোদিদের ছুরিকাঘাতে স্টিভেন ওগিলভি নামের একজন গুরুতর আহত হন। অভিযুক্তকে আটক করে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, এনএইচএসের একজন রেডিওগ্রাফারকে হত্যার হুমকি এবং ছুরি রাখার অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে তোলার কথা রয়েছে।
পুলিশ জানিয়েছ, সুদানের নাগরিক হাদি ২০২৩ সালে যুক্তরাজ্যে প্রবেশ করেন। পরবর্তীতে তাঁকে শরণার্থীর মর্যাদা দেওয়া হয়।
স্টিভেন ওগিলভিকে হামলার একটি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়তেই শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ‘ফরেইনার্স আউট’ বা ‘বিদেশিরা বেরিয়ে যাও’ বলে স্লোগান দেন।
বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়লে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা শুরু হয়। তবে বেশির ভাগ হামলা হয়েছে সংখ্যালঘুদের লক্ষ্য করে। বেলফাস্টে এক আফ্রিকান পরিবারের বাড়িতে হামলা চালানো হয়। ইউক্রেন থেকে আসা এক কিশোরী জানান, তাঁদের বাড়ির সদর দরজায় আগুন লাগিয়ে দেওয়া হলে তিনি পালিয়ে আসেন। আগুন দেওয়া হয় সিটি সেন্টারের একটি বাড়িতে। এর অধিবাসীরা বার্তা সংস্থা এএফপিকে জানায়, বিক্ষোভকারীরা প্রথমে ডাস্টবিনে আগুন ধরায় এবং পরে পেট্রল বোমা ছুড়ে মারে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, ভুক্তভোগীদের জাতিগত পরিচয় জেনেই সহিংসতা চালানো হয়েছে। সরকার এসব বরদাশত করবে না।
নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল সহিংসতার তীব্র সমালোচনা করে বলেন, এই ধরনের সহিংসতা কাপুরুষোচিত। একদল লোক মাস্ক পরে বাড়িঘরে আগুন দিয়ে মানুষকে ঘর ছাড়া করছে।
ও’নিল বলেন, বর্ণবাদ, ভীতি ছড়ানো এবং সহিংসতা সব সময়ই নিন্দনীয়। আজকের এই হামলার কোনো অজুহাত মেনে নেওয়া হবে না। আমাদের শহরে এমন ঘটনা কেউ আর দেখতে চায় না। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

মেডিকেল ভর্তির ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের পুরো পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে ঢেলে সাজাতে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে দেশটির সরকার।
১৮ মিনিট আগে
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, একাধিক দেশের অংশগ্রহণে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে দামেস্ক সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কাতারভিত্তিক আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেন, তিনি আশা করছেন ইসরায়েলের সঙ্গে এই চুক্তিটি একটি সর্বাত্মক শান্তির
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে এক খাবারের উৎসবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে পুলিশ। সিয়াটল সেন্টারে এই গুলিবর্ষণের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা হেফাজতে নিতে পেরেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
২ ঘণ্টা আগে
টানা ১৩ রাতের হামলার পর যুক্তরাষ্ট্র হঠাৎ ইরানে বোমাবর্ষণ স্থগিত করে কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বললেও, মার্কিন কর্মকর্তাদের তথ্য বলছে ভিন্ন বাস্তবতা। হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে আসা এবং গোলাবারুদের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটন বিরতিতে গেছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে