ইউরোপের এক-তৃতীয়াংশ মানুষ কট্টর ডান, কট্টর বাম বা জনতুষ্টিবাদের সমর্থক হয়ে পড়ছে। ক্ষমতাসীনদের উদারনীতিবাদের রাজনীতির বিরুদ্ধে মানুষের সমর্থন আস্তে আস্তে বাড়ছে। মূলধারার রাজনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউরোপের শতাধিক রাষ্ট্রবিজ্ঞানীর গবেষণার বরাতে এ তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান।
গবেষণার তথ্য অনুযায়ী, গত বছর এসব দেশের নির্বাচনে প্রায় ৩২ শতাংশ মানুষ ক্ষমতাসীনদের বিদ্যমান রাজনীতির বিরুদ্ধে সোচ্চার জনতুষ্টিবাদী দলকে ভোট দিয়েছেন। ২১ শতকের শুরুর দশকে এই হার ছিল ২০ শতাংশ এবং ১৯৯০ এর দশকে এই হার ছিল মাত্র ১২ শতাংশ।
এস্টাবলিশমেন্ট বা ক্ষমতাসীন রাজনীতির বিরোধী ভোটারদের অর্ধেকই কট্টর ডানপন্থী দলগুলোকে ভোট দিয়েছেন। গত কয়েক দশকের মধ্যে ইউরোপে কট্টর ডানপন্থী দলগুলোর প্রতি ভোটারদের সমর্থন বেড়েছে কয়েকগুণ।
গবেষণায় আরও উঠে এসেছে যে, ইউরোপে বর্তমানে ২৩৪টি এস্টাবলিশমেন্ট বিরোধী রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে ১৬৫টি দলই জনতুষ্টিবাদী এবং ৬১টি দল কট্টর বাম এবং ১১২টি কট্টর ডান।
৩১টি দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের নিয়ে পরিচালিত এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব আমস্টারডামের মাতেইস রোডেন। তিনি বলেন, ‘মূলধারার দলগুলোর ভোট কমে যাচ্ছে, এস্টাবলিশমেন্ট বিরোধী দলগুলোর ভোট বাড়ছে- এটি সংকটময় এক সময়। জনতুষ্টিবাদী দলগুলো যে ক্ষমতাসীনদের ওপর প্রভাব বিস্তার করবে তা বহু গবেষণায় আগেই ধরা পড়েছে। এর ফলে উদারনৈতিক গণতন্ত্র যে হুমকির মুখে পড়বে তাও অনুমান করা কঠিন নয়।’
এমন প্রবণতা স্থানীয় জাতিবাদের উত্থানের ইঙ্গিত দেয় বলে গবেষকেরা মনে করছেন। এভাবে ইউরোপের রাজনীতিকে ক্রমেই ডানপন্থার দিকে নিয়ে যাচ্ছে কর্তৃত্ববাদী কট্টরপন্থীরা। প্রমাণ হিসেবে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি, নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ভিভিডি পার্টি, ফ্রান্সের ল রিপাবলিকান ও অস্ট্রিয়ার ওভিপি পার্টির উদাহরণ টেনেছেন তারা।
এ বিষয়ে রোডেন বলেন, ‘আপাতদৃষ্টিতে এখনো এসব দলের মধ্যে স্থানীয় জাতিবাদী মনোভাব দেখা না গেলেও ভবিষ্যতে যে দেখা যাবে না, তা নিশ্চিত করে বলা যাবে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ফোন করতে পারে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এর আগে তেহরান জানিয়েছিল, একটি চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে নৌ–অবরোধসহ অন্যান্য বাধাগুলো....
১ ঘণ্টা আগে
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে প্রাথমিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে পরমাণু ইস্যুতে আলোচনা পরের ধাপের জন্য তুলে রাখা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
৯ ঘণ্টা আগে