
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ৫২ বছর বয়সে এসে ফের বিয়ে করতে যাচ্ছেন। এমন খবরই দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। জেমিমা গোল্ডস্মিথের হবু স্বামী কোটিপতি অর্থনীতিবিদ ক্যামেরন ও’রেইলি।
খবরে বলা হয়েছে, ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ বিগত এক বছর ধরে ও’রেইলির সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। এতে আরও বলা হয়েছে, পুরস্কারজয়ী এই ডকুমেন্টারি নির্মাতা আবারও ভালোবাসা খুঁজে পেয়েছেন ও’রেইলির মধ্যে। এটি তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।
ডেইলি মেইল আরও জানায়, এই জুটি তাঁদের সম্পর্ক বেশির ভাগ সময় গোপন রেখেছেন। তাঁরা সময় কাটান সুইজারল্যান্ডে ও’রেইলির বাসভবন এবং পশ্চিম লন্ডনে গোল্ডস্মিথের বাড়িতে ভাগাভাগি করে। বন্ধুদের মতে, ৫২ বছর বয়সী জেমিমা এবং ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ ও’রেইলি ‘একসঙ্গে খুব সুখী’।
যুক্তরাজ্যভিত্তিক এই গণমাধ্যমটি জানায়, কাজের সূত্রেই তাঁদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর সম্পর্ক। কারণ, ও’রেইলি ‘অন্তর্মুখী মানুষ’ এবং জেমিমা সেই গোপনীয়তা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবেদনে আরও বলা হয়, জেমিমার ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা, বিশেষ করে তাঁর ভাই রবিন বার্লি ও’রেইলিকে খুব ভালোভাবেই চেনেন।
অক্সফোর্ড থেকে পড়াশোনা করা ও’রেইলি তাঁর কর্মজীবনের এক দশক কাটিয়েছেন তাঁর বাবার মিডিয়া সাম্রাজ্য ইনডিপেনডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়াতে। পরে তিনি অস্ট্রেলিয়ার এপিএন নিউজ অ্যান্ড মিডিয়ায় যোগ দেন এবং ২০০০ সালে প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান।
এর তিন বছরের মধ্যেই তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন। একটি প্রাইভেট ফান্ড গঠন করেন এবং পরে সুইজারল্যান্ডের একটি মিটারিং কোম্পানি কিনে নেন। জেমিমার বন্ধুরা মনে করছেন, এই বাগদান তাঁর জীবনে আরও স্থিতিশীল এক নতুন শুরুর ইঙ্গিত হতে পারে। কারণ, এই দম্পতির মধ্যে ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাণের প্রতি গভীর আগ্রহ রয়েছে।
জেমিমা হলেন প্রয়াত বিলিয়নিয়ার অর্থনীতিবিদ স্যার জেমস গোল্ডস্মিথের কন্যা। তিনি তাঁর সাবেক স্বামী ইমরান খানের মুক্তির দাবিতে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইমরান খান তাঁর দুই সন্তানের পিতা। এই দম্পতি ২০০৪ সালে বিচ্ছেদের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজের ওপর তারা হামলা চালিয়েছে। স্থানীয় সময় গতকাল মার্কিন বাহিনী এই হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১১ মিনিট আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার উদ্ধারকর্মী, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকেরা ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন ও অফিস ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন। দেশটিতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪১ জন নিহত হয়েছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
১১ ঘণ্টা আগে