
আটলান্টিক মহাসাগরে নেদারল্যান্ডসের একটি প্রমোদতরিতে তিনজনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ইঁদুরবাহিত হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন অসুস্থ হয়ে গেছেন বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে।
হান্টাভাইরাস মূলত শ্বাসতন্ত্রের এক প্রাণঘাতী রোগ। ইঁদুরের বিষ্ঠা ও মূত্র থেকে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে মানুষের শরীরে প্রবেশ করে। যেমন, যেসব জায়গায় ইঁদুর থাকে, সেগুলো ঝাড়ু দেওয়ার সময় এটি ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিরল ক্ষেত্রে এই ভাইরাস একজনের দেহ থেকে অন্যজনের দেহেও ছড়াতে পারে।
নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘ওশানওয়াইড এক্সপেডিশনস’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের মেরু অঞ্চলগামী জাহাজ ‘এমভি হোন্ডিয়াস’-এ একটি ‘গুরুতর চিকিৎসা পরিস্থিতি’ বিরাজ করছে। জাহাজটি বর্তমানে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অদূরে অবস্থান করছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে প্রমোদতরিটি তিন সপ্তাহ আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে। কেপ ভার্দে যাওয়ার পথে এটি অ্যান্টার্কটিকা ও আরও কিছু স্থানে যাত্রা বিরতি করেছিল।
মৃতদের মধ্যে দুজন ডাচ নাগরিক বলে নিশ্চিত করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, অসুস্থ যাত্রীদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ওই যাত্রী ব্রিটিশ নাগরিক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা এই প্রাদুর্ভাবের বিষয়টি তদন্ত করছে। সংস্থাটির মতে, আক্রান্ত ও সন্দেহভাজন ছয়জনের মধ্যে একজনের শরীরে গবেষণাগার পরীক্ষায় হান্টাভাইরাস শনাক্ত হয়েছে।
ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, কেপ ভার্দে কর্তৃপক্ষ অসুস্থ যাত্রীদের জাহাজ থেকে নামার অনুমতি দেয়নি। এই পরিস্থিতিতে অসুস্থ দুই যাত্রী এবং এক মৃত ব্যক্তির মরদেহ স্বদেশে ফিরিয়ে নেওয়ার (রিপ্যাট্রিয়েশন) চেষ্টা চালাচ্ছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এই রোগের শুরুতে ফ্লুর মতো উপসর্গ দেখা দেয় এবং পরবর্তীতে তা হৃদযন্ত্র ও ফুসফুসের অকার্যকারিতার কারণ হতে পারে। আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকে।
হান্টাভাইরাস নিরাময়ে নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তাই চিকিৎসার ক্ষেত্রে ‘সাপোর্টিভ কেয়ার’ বা লক্ষণভিত্তিক সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়। গুরুতর ক্ষেত্রে রোগীদের ভেন্টিলেটরে রাখার প্রয়োজন পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘উপসর্গ থাকা দুই যাত্রীকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া, জনস্বাস্থ্য ঝুঁকি নিরূপণ এবং জাহাজে থাকা বাকি যাত্রীদের সহায়তার লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলো ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমন্বয় করছি।’
এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এবং দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০০ জন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
নিউইয়র্কে বড় রাজনৈতিক অঘটন। ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ কংগ্রেসম্যানকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্রেটিক রাজনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে আসার নতুন ইঙ্গিত।
৫ ঘণ্টা আগে