বিধিনিষেধ শিথিলের পর চীনে নতুন করে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহে করোনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে দেশটিতে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে পাঁচজনের। এর আগের দিন মারা যান আরও দুজন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা মহামারিতে এ পর্যন্ত ৫ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার উপসর্গসহ ২ হাজার ৭২২ জন রোগী শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা। তবে সম্প্রতি দেশটিতে ‘জিরো কোভিড-নীতি’ শিথিল করার পর গণহারে করোনা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক শনাক্তের সংখ্যা কম পাওয়া যাচ্ছে।
এদিকে এই শীতকালে চীনে অন্তত তিনটি করোনার ঢেউ আসবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তিনটি ঢেউয়ের প্রথমটি এখন চলছে।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান ঢেউটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। দ্বিতীয় ঢেউটি জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়ে চীনা নববর্ষ উদ্যাপন শুরু হবে এবং লাখ লাখ মানুষ ছুটি কাটাতে পরিবার নিয়ে ভ্রমণে বের হবে।
সংক্রমণের তৃতীয় ঢেউ সম্পর্কে উ জুনিয়উ বলেছেন, এটি ফেব্রুয়ারির শেষে থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত স্থায়ী হবে। কারণ বেশির ভাগ মানুষ তখন ছুটির পর কাজে যোগ দেবে।
সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের মুখে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ তুলে নেয় চীনা কর্তৃপক্ষ। এর পর থেকে নতুন করে করোনার সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করেছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
২ ঘণ্টা আগে