Ajker Patrika

এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক­
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান
বেইজিংয়ে আয়োজিত সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন। ছবি: সিনহুয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বেইজিংয়ে আয়োজিত সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

উচ্চপর্যায়ের এই সংলাপে অংশ নেন চীনের সিনহুয়া, এপি, রয়টার্স ও এএফপির শীর্ষ কর্মকর্তারা। সিএমজি ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুরু হওয়া এই সম্মেলন আগামীকাল (৯ নভেম্বর) শেষ হবে। এতে বুদ্ধিমান প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভবিষ্যৎ, প্রযুক্তির ব্যবহার ও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার উপায় নিয়ে আলোচনা হচ্ছে।

সিনহুয়ার প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকর্মীদের এ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মূলধারার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্ব দিতে হবে। এ সময় গণমাধ্যমের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপ জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, এআইয়ের প্রভাবে তথ্যের প্রবাহ দ্রুত বাড়লেও তথ্যের উৎস শনাক্ত করা, যাচাই বাছাই এবং মূল্যবোধগত পক্ষপাতের মতো ঝুঁকি তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দায়িত্বশীলতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত