চীনের চেংডু শহরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে শহরটির ২ কোটি বাসিন্দাকে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানীতে সব বাসিন্দাকে সন্ধ্যা ৬টা থেকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা প্রতিদিন একবার কোভিড পরীক্ষার মাধ্যমে এক ব্যক্তিকে মুদি কেনাকাটার জন্য বাইরে পাঠাতে পারবে। চিকিৎসার জন্য যেতে হলে অনুমতি লাগবে।
সুপারমার্কেট, ফার্মেসি ও হাসপাতাল ছাড়া সব ব্যবসা বন্ধ রয়েছে। রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, তবে খাবার আনা যাবে।
চীন বিশ্বের একমাত্র দেশ, যারা এখনো শূন্য-কোভিড ব্যবস্থা প্রয়োগে কঠোর লড়াই করে যাচ্ছে। তারা ডিজিটাল নজরদারি, গণপরীক্ষা, ব্যাপক কোয়ারেন্টাইন এবং স্ন্যাপ লকডাউনের ওপর নির্ভর করছে।
বিধিনিষেধগুলো দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করেছে এবং মন্থর অর্থনীতিতে একটি ভারী ধাক্কা দিয়েছে। জুলাই মাসে চীনে যুব বেকারত্ব রেকর্ড সংখ্যায় পৌঁছেছে, যেখানে প্রতি পাঁচজন যুবকের মধ্যে একজন কর্মহীন।
চেংডু শহরে গতকাল বুধবার ১৫৬ জনের কোভিড শনাক্ত হয়েছে।

রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে তিনটি বড় প্রকল্পের কাজ শুরু করতে পারে আদানি গ্রুপ। ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রেখে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সংকট যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২ ঘণ্টা আগে
মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে