
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে) প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি ৭০০ মিলিয়ন মানুষের একটি বিশাল বাজারকে একত্রিত করবে এবং দুই অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মধ্যে আমদানি-রপ্তানি শুল্ক অনেকাংশে হ্রাস পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্টানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘এই চুক্তি বিশ্বে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। আমরা বিচ্ছিন্নতাবাদের বদলে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং শুল্কের বদলে স্বচ্ছ বাণিজ্যকে বেছে নিয়েছি।’
২০২৪ সালে এই দুই ব্লকের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১১১ বিলিয়ন ইউরো। নতুন চুক্তির ফলে এই পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ‘বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি যখন ক্রমেই অস্থির হয়ে উঠছে, তখন এই চুক্তি আমাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের মূল্যবোধ রক্ষা করতে সাহায্য করবে।’
তবে চুক্তিটি সই হলেও ইউরোপের ভেতরে বিশেষ করে ফ্রান্সের কৃষকেরা এর তীব্র বিরোধিতা করছেন। তাঁদের ভয়, দক্ষিণ আমেরিকা থেকে সস্তায় মাংস ও কৃষি পণ্য ইউরোপের বাজারে প্রবেশ করলে স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
এছাড়া আমাজন বন উজাড় করে উৎপাদিত পণ্য ইউরোপে আসার সম্ভাবনা নিয়ে পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ভন ডার লিয়েন আশ্বস্ত করেছেন, চুক্তিতে পরিবেশ রক্ষা ও ন্যায্য বাণিজ্যের কঠোর শর্তাবলী রয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা নিজে প্যারাগুয়েতে উপস্থিত না থাকলেও তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। তিনি এই চুক্তিকে ব্রাজিলের বাজার বৈচিত্র্যকরণের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। উল্লেখ্য, ব্রাজিল বর্তমানে ভারত, কানাডা ও ভিয়েতনামের সঙ্গেও বাণিজ্য বাড়ানোর আলোচনা চালাচ্ছে।
এদিকে যেদিন এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হলো, সেদিন সকালেই (স্থানীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১৯৯১ সালে গঠিত এই ব্লকটি আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়েকে নিয়ে গঠিত। বলিভিয়া এর পূর্ণ সদস্য হলেও বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত অবস্থায় রয়েছে। এটি মূলত দক্ষিণ আমেরিকার একটি কাস্টমস ইউনিয়ন।

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
২ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৫ ঘণ্টা আগে