
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে। দগ্ধ অন্তত ২০ জনকে করাচির সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা এএফপি স্থানীয় পুলিশ ও উদ্ধারকারীদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শপিং মলের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।
শপিং মলটিতে প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। নিচতলার প্রায় সব দোকান ও গুদাম ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতায় বহুতল ভবনটির একটি বড় অংশ ধসে পড়েছে। ফলে ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
করাচির মেয়র মুর্তজা ওহাব জানান, আগুন নেভাতে গিয়ে ফোরকান নামে একজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন।
গার্ডেন সাবডিভিশনাল পুলিশ অফিসার মহসিন রাজা জানান, প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে ভবনের ভেতরে পর্যাপ্ত ভেন্টিলেশন বা অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটি অনেক পুরোনো হওয়ায় বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সিন্ধু সরকারকে নির্দেশ দিয়েছেন। সিন্ধু প্রদেশের গভর্নর এবং মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। দিনজুড়ে বিরোধী দলের ধর্না, নেতা-কর্মীদের আটক এবং সরকার-বিরোধী পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের
২৩ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে সেই পরিস্থিতির জন্য সামরিক অভিযান পরিকল্পনা করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সংঘাতের বাইরে থাকছে এবং শিগগিরই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিন ইসরায়েলি সূত্র।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
২ ঘণ্টা আগে