ভারতের বিরোধীদলীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে নজরদারি করা হচ্ছিল। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ওই ডেটাবেইসে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা অলঙ্কার সাওয়াই এবং সচিন রাওয়ের নম্বর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা অশোক লাভাসারের নম্বরও পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ফোন নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার নম্বরও ওই ফাঁস হওয়া ডেটাবেইসে মিলেছে। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা, তিব্বতের ধর্মীয় নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নম্বরও রয়েছে।
এ নিয়ে একটি প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী জানিয়েছেন তিনি হ্যাক থেকে বাঁচতে কয়েক মাস পরপরই ফোন পরিবর্তন করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশের ওপর একটি আঘাত। এটার তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৪ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
৪ ঘণ্টা আগে