ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসকে কাজে লাগিয়ে মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিক, অফিসারদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে ভারতের নরেন্দ্র মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, মোদি সরকার এখন বেড রুমের আলাপও শুনতে পারবেন। আজ সোমবার দলটির পক্ষ থেকে একটি বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।
বিবৃতিতে কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়, এটি মোদি সরকার কর্তৃক স্পষ্টভাবে 'রাষ্ট্রদ্রোহ' এবং 'জাতীয় সুরক্ষার' সম্পূর্ণ বিপরীত।
পেগাসাস কাণ্ডের জন্য বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, এর জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। তবে প্রধানমন্ত্রী মোদির সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।
পেগাসাসের কর্মপ্রণালী ব্যাখ্যা করে কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুর্যেওয়ালা সতর্ক করে বলেন, এটি আপনার মেয়ে অথবা স্ত্রীর ফোনেও এটি ইনস্টল করা হতে পারে।
সংবাদ সম্মেলনে সুর্যেওয়ালা আরও বলেন, আপনি যদি ওয়াশ রুমে থাকেন কিংবা বেডরুমে। আপনি যাই বলেন না কেন মোদি সরকার তা শুনতে পারবে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।
গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের...
৪৩ মিনিট আগে
দীর্ঘ ২৬ বছর পর নিজের অবৈধ সন্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন বেলজিয়ামের রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। এর ফলে ২৬ বছর বয়সী ক্লেমঁ ভান্দেনকার্কহোভে এখন আইনগতভাবে রাজপুত্রের মর্যাদা পেয়েছেন এবং বাবার ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎভাই-বোনদের সমান উত্তরাধিকারও প্রতিষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতে মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে শুরু হওয়া একটি মামলার নিষ্পত্তি হয়েছে প্রায় ৩০ বছর পর। দীর্ঘ আইনি লড়াই শেষে গুজরাটের দুই সরকারি কর্মচারীকে খালাস দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২ ঘণ্টা আগে
এসব দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে—কঠোর আইন ও আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ভারতে অগ্নিকাণ্ড এত প্রাণঘাতী হয়ে উঠছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘কনফ্লুয়েন্স’-এর প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান স্থপতি বিনীতা সিঙ্ঘানিয়া এবং ‘ডিজাইন ফোরাম ইন্টারন্যাশনাল’ (ডিএফআই)
২ ঘণ্টা আগে