
তিব্বতের দিকের এভারেস্ট পর্বতের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার অভিযাত্রী আটকা পড়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।
জিমু নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী তুষারের স্তূপ সরাতে কাজ করছেন যেন আটকে থাকা পর্যটক ও কর্মীদের কাছে পৌঁছানো যায়। দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (প্রায় ১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত।
প্রতিবেদনে আরও বলা হয়, ইতিমধ্যে কিছু পর্যটককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। স্থানীয় টিংরি কাউন্টি টুরিজম কোম্পানির সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় তুষারপাত শুরু হয় এবং শনিবার সারা দিন তা অব্যাহত থাকে। ফলে শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়ার টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।
তিব্বতের এই তুষারঝড়ের পাশাপাশি সীমান্তের ওপারে, নেপালেও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির পুলিশ জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি পাহাড়ধস ও আকস্মিক বন্যার সৃষ্টি করেছে। এতে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
ভারতের সীমান্তঘেঁষা নেপালের পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক কয়েকটি পাহাড়ধসে ৩৫ জন প্রাণ হারিয়েছেন। বন্যার পানিতে ভেসে গেছেন আরও ৯ জন। এ ছাড়া বজ্রপাতে দেশটির অন্যান্য অঞ্চলে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
চীন ও নেপালের এই দুই পার্বত্য অঞ্চলে টানা বর্ষণ ও তুষারপাতের ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তা বন্ধ, সেতু ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার অভিযানেও জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে উদ্ধার কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৮ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৯ ঘণ্টা আগে