
অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির সবচেয়ে সম্মানিত জীবিত সেনাদের একজন বেন রবার্টস-স্মিথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, গত ৭ এপ্রিল সিডনি বিমানবন্দরে অবতরণের পর রবার্টস-স্মিথকে শান্তভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যার অভিযোগ আনা হয়েছে, যা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।
রবার্টস-স্মিথ একসময় অস্ট্রেলিয়ার জাতীয় বীর হিসেবে বিবেচিত ছিলেন। তিনি আফগানিস্তানে দায়িত্ব পালনকালে সাহসিকতার জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সামরিক সম্মান ভিক্টোরিয়া ক্রস পান। ২০১৩ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনপ্রিয়তা, সম্মাননা এবং বিভিন্ন পেশাগত সুযোগ পান। কিন্তু ২০১৮ সালে সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। দাবি করা হয়—তিনি নিরস্ত্র আফগান বন্দিদের হত্যা, সহকর্মীদের নির্যাতন এবং ব্যক্তিগত জীবনে সহিংস আচরণের সঙ্গে যুক্ত।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করেছিলেন রবার্টস-স্মিথ। এই মামলাটি প্রায় সাত বছর ধরে চলে এবং ব্যাপক আলোচিত হয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট রায় দেন—তাঁর বিরুদ্ধে চারটি হত্যার অভিযোগ ‘সত্য’। তবে কিছু অভিযোগ খারিজও হয়। এই রায়টি রবার্টস-স্মিথের ভাবমূর্তিতে বড় আঘাত হানে। এখন ফৌজদারি আদালতে নতুন করে এই অভিযোগগুলো প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এই মামলাটি শুধু একজন ব্যক্তির বিচার নয়, বরং আফগানিস্তানে অস্ট্রেলীয় বাহিনীর কর্মকাণ্ড নিয়ে দেশের আত্মসমালোচনার প্রতীক হয়ে উঠেছে। ২০২০ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল—অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যরা অন্তত ৩৯ জনকে অবৈধভাবে হত্যা করেছে। এই প্রতিবেদনের প্রেক্ষিতেই তদন্ত শুরু হয়।
তদন্তটি পরিচালনা করছে বিশেষ সংস্থা ওএসআই। তবে যুদ্ধক্ষেত্রে সংঘটিত অপরাধ প্রমাণ করা অত্যন্ত কঠিন। ঘটনাস্থলে সরাসরি যাওয়া সম্ভব নয়, পর্যাপ্ত প্রমাণ নেই এবং সাক্ষীদের অনেকেই দূরবর্তী আফগানিস্তানে অবস্থান করছেন। ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই মামলা বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। এত উচ্চ সম্মানপ্রাপ্ত কোনো সৈনিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা অত্যন্ত বিরল।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
১ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৪ ঘণ্টা আগে