
আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে, আহত অন্তত ৩ হাজার ৬৮০ জন। দেশটির সরকার প্রকাশ করেছে এই হিসাব। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোরও চেষ্টা চলছে। রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে যাওয়ায় সব স্থানে এখনো ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে কুনার প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি নানগারহার ও লাঘমান প্রদেশেও অনেকে হতাহত হয়েছেন। আফটার শকের কারণে পাথর ধসে পড়ায় দুর্গম অঞ্চলে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ আরও ধসে পড়ার ভয়ে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে অবস্থান করছেন।
এদিকে, ত্রাণের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
গত রোববার, ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল। লন্ডভন্ড হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পের দুই দিনের মাথায় গত মঙ্গলবার আরও একটি বড় ভূমিকম্প হয়েছে দেশটি। মঙ্গলবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভারতীয় ও ইউরোশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় আফগানিস্তান বেশ ভূমিকম্পপ্রবণ এলাকা।

ভারতে প্রায় ৯ বছর ধরে কোনো মামলায় দোষী সাব্যস্ত না হয়েও কারাগারে আটক থাকার পর জামিন পেয়েছেন স্কটিশ শিখ অধিকারকর্মী জগতার সিং জোহাল। তাঁর পরিবার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও জানিয়েছে, জামিনের শর্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
২ ঘণ্টা আগে
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে বলে প্রকাশিত খবর ভারতের নজরে এসেছে। দেশটি নিজের স্বার্থ রক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ...
৩ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে আলাদা নাম ও নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠী নতুন পরিচয় ও প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর।
৫ ঘণ্টা আগে