মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এই প্রথম মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ বিদেশি বন্দরে সক্রিয় থাকছে। চীনের আঞ্চলিক প্রভাব ঠেকাতে দুই ঘনিষ্ঠ মিত্র সামরিক সম্পর্ক বৃদ্ধি করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ অনুষ্ঠানের পর সিডনি বন্দরের একটি নৌঘাঁটিতে যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্লেস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অস্ট্রেলীয়ার নাগরিকদের গর্বের খবর। জাহাজটি পশ্চিম অস্ট্রেলিয়ার ডিজাইনে তৈরি এবং এইচএমএএস ক্যানবেরার নামে নামকরণ করা হয়েছে। দেশের বাইরে যুদ্ধজাহাজ মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসেও প্রথম।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার জলসীমায় মার্কিন জাহাজ মোতায়েন দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন।
চীন ক্রমবর্ধমানভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের শক্তি জোরদার করছে। এর মধ্যই যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া দ্বিবার্ষিক তালিসম্যান সাবের সামরিক মহড়া শেষে যুদ্ধজাহাজ মোতায়েন করল।
দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়াজুড়ে বিভিন্ন স্থানে চলমান এসব মহড়ার মধ্যে রয়েছে মক ল্যান্ড এবং এয়ার কমব্যাট, পাশাপাশি জলে ও স্থলে যুদ্ধযান অবতরণ।
অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কানাডা, ফিজি, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, কোরিয়া প্রজাতন্ত্র, টোঙ্গা এবং ব্রিটেনের বাহিনীও মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ায় জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জেজিএসডিএফ) শনিবার সিডনি থেকে প্রায় ১৯৫ কিলোমিটার (১২১ মাইল) দক্ষিণে জার্ভিস বে-তে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি সারফেস-টু-শিপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ বলেছে, জেজিএসডিএফ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে নিজেদের সক্ষমতা পরীক্ষা করেছে।

নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা।
৪ মিনিট আগে
জাপানের উত্তরাঞ্চলে ঐতিহাসিক হিরোসাকি দুর্গের ৩৬০ টন ওজনের দুর্গচূড়া (ক্যাসল কিপ) নিজের পুরোনো জায়গার দিকে সরিয়ে নিতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ অংশ নিয়েছেন। ‘সো-রে, সো-রে’ (যেমনটা আমরা বাংলায় হেঁইয়ো, হেঁইয়ো বলে থাকি) স্লোগান দিতে দিতে তারা ৩০ মিটার দীর্ঘ দড়ি টেনে দুর্গটির অবস্থান দুই মিটারেরও বেশি
১০ মিনিট আগে
সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
১ ঘণ্টা আগে
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন...
১ ঘণ্টা আগে