মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক গায়িকা লিলি নাইং কিয়াও গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর ইয়াঙ্গুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর এই মৃত্যু শুধু সামরিক সরকারের সমর্থকদেরই নয়, এই সরকারের মিডিয়ায় কর্মরত অন্য সেলিব্রেটিদেরও মর্মাহত করেছে।
৫৮ বছর বয়সী এই গায়িকার মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উর্ধ্বতন নেতাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। তিনি সামরিক সরকারকে বিদ্রোহীদের ব্যাপারে নানা তথ্য দিতেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা সামরিক সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা একটি শহুরে গেরিলা বাহানীর সদস্য ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্য একজনের দুই আত্মীয়কে হত্যা করা হয়। সামরিক সরকার এই হত্যাকাণ্ডের জন্য ডি নিয়েন লিন নামের ছাত্রনেতাকেও অভিযুক্ত করেছে।
মিয়ানমারে সম্প্রতি সামরিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমর্থকদের হত্যা করছে গেরিলারা। গায়িকা কিয়াওয়ের হত্যাকাণ্ড এরই একটি।
কিয়াওয়ের ওপর হামলার চার দিন আগে মিয়ানমারের জাতীয়তাবাদী ও সামরিক সরকারের সমর্থক টিন্ট লিউইনকে ইয়াঙ্গুনের একটি চায়ের দোকানে মাথায় গুলি করে হত্যা করা হয়। এর আগে গত গ্রীষ্মে হামলার শিকারের পর থেকে তিনি পালিয়ে বেড়াতেন।
গায়িকা কিয়াওকে গত ৩০ মে ইয়াঙ্গুনের ইয়ানকিন টাউনশিপে তাঁর বাড়ির পাশে গুলি করে গেরিলারা। গুলির পর তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সবাই ধারণা করেছিল তিনি মারা গেছেন। কিন্তু পরে তাঁকে হাসপাতেলে নেওয়া হলে গত ৬ জুন তিনি কমায় চলে যান। তাঁর পরিবার বিবিসিকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কিয়াওয়ের মৃত্যুতে মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, একজন নিষ্পাপ নারীকে অমানবিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সামরিক সরকারের সমর্থক অন্য ১৭টি সংগঠনও এ ঘটনায় বিবৃতি দিয়েছে। মা বা থা নামের একটি জাতীয়তাবাদী বোড্ডিস্ট সংগঠন কড়া নিরাপত্তা দাবি করেছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে