
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ৯৪ বছর বয়সী রাউলের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ মূলত একটি বিমান ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত হবে। তিনি কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস আগেই জানিয়েছিল, মামলাটি ১৯৯৬ সালে মানবিক সহায়তাভিত্তিক সংগঠন ব্রাদার্স অব রেসকিউ পরিচালিত একটি বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওই ঘটনায় কয়েকজন নিহত হয়েছিলেন।
কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। একইভাবে মার্কিন বিচার বিভাগের মুখপাত্রও মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার বর্তমান কমিউনিস্ট সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ বলে আখ্যা দিয়ে আসছে। সর্বশেষ পদক্ষেপ এমন সময়ে এল, যখন ট্রাম্প প্রশাসন কিউবার ওপর চাপ আরও বাড়িয়েছে। জ্বালানি সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে কার্যত দ্বীপ রাষ্ট্রটির ওপর অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর ফলে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
১ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।
৩ ঘণ্টা আগে
ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ অন্য ‘কম যন্ত্রণাদায়ক’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন...
৪ ঘণ্টা আগে