
বিদেশে থাকা সমালোচকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের তালিকার অপব্যবহার করছে রাশিয়া। বিবিসির হাতে আসা এক ফাঁস হওয়া নথিতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের বিরোধিতা করা রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের গ্রেপ্তার করে দেশে ফেরত আনতে তাদের বিরুদ্ধে রেড নোটিশ ও রেড ডিফিউশন আরোপের অনুরোধ জানাচ্ছে মস্কো।
বিবিসি জানায়, গত এক দশকে রাশিয়ার কাছ থেকে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি অভিযোগ পেয়েছে ইন্টারপোল। আবার সবচেয়ে বেশি বাতিল হয়েছে মস্কোর পাঠানো অনুরোধ।
ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ বাহিনী হলেও, তাদের সরাসরি গ্রেপ্তারের এখতিয়ার নেই। তারা বিভিন্ন দেশের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে। বিভিন্ন দেশের অনুরোধ যাচাই করে সংস্থাটি সন্দেহভাজনের নামে রেড নোটিশ ও রেড ডিফিউশন জারি করতে পারে। রেড নোটিশের মাধ্যমে সংস্থাটির ১৯৬ সদস্যের সবাই নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের এখতিয়ার পায়। আর কিছুটা কম ব্যবহার করা পদ্ধতি রেড ডিফিউশনের মাধ্যমে নির্দিষ্ট দেশের কাছে অনুরোধ করা হয়।
রেড ডিফিউশনের আওতায় থাকা একজন হলেন রুশ ব্যবসায়ী ইগোর পেত্রিকোভ। ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস পর তিনি ফ্রান্সে আশ্রয় নেন। তাঁর দাবি, যুদ্ধ শুরুর পর পুতিন প্রশাসনের কয়েকজন মন্ত্রী তাঁকে দেশের ভেতরে ব্যবসা করার আদেশ দিয়েছিলেন। কিন্তু যুদ্ধে ব্যবহারের অস্ত্র তৈরিতে তাঁর প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার হতে পারে ভেবে পালিয়ে যান তিনি। তাঁর অভিযোগ, এজন্যই ক্রেমলিন তাঁকে শায়েস্তা করার পথ খুঁজছে।
গ্রেপ্তার অনুরোধ সম্পর্কে ইন্টারপোল সামান্যই তথ্য প্রকাশ করে। ফলে সংকটের গভীরতা যাচাই করা আরও কঠিন হয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দিতে বিবিসির অনুরোধে সাড়া দেয়নি।

ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
১২ মিনিট আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যাশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিলেন। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাদ্বয়।
৩০ মিনিট আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিষয়টি বয়স নিয়ে নয়, বিষয়টি হলো কতটা পথ পেরিয়েছেন তা নিয়ে।’ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ যখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্তি নিয়ে আলোচনা করছেন, তখন এই ক্ষুরধার রাজনীতিক পাল্টা জানিয়েছেন, তাঁর ভেতরে...
৪ ঘণ্টা আগে
মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। এর মধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে নিয়ে বিমান হামলার পরিকল্পনাও। স্থানীয় সময় গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
৪ ঘণ্টা আগে