
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে পূর্ণ সমর্থন দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং পুনরায় সংলাপের মাধ্যমে যেকোনো গঠনমূলক উদ্যোগকে তারা স্বাগত জানায়।
আজ বুধবার (২৫ মার্চ) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করা এবং উত্তেজনা কমানোর ক্ষেত্রে সহায়ক সকল প্রচেষ্টাকে চীন সমর্থন করে।’
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর এর প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে লিন জিয়ান বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী নয়, বরং এটি সবার জন্যই মঙ্গলজনক।’
উল্লেখ্য, পাকিস্তান ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা একটি ১৫ দফা শান্তি প্রস্তাব তেহরানের কাছে হস্তান্তর করেছে এবং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ইসলামাবাদে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা পাওয়ার বিষয়টি অবশেষে নিশ্চিত করেছে তেহরান। তবে এই পরিকল্পনাকে ‘অত্যন্ত কঠিন ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে দেশটির একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সূত্রটি এই তথ্য নিশ্চিত করেছে।
২৫ মিনিট আগে
তুরস্ক ও ব্রিটেনের মধ্যে কয়েক বিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রশিক্ষণ ও সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত একটি চুক্তির ধারাবাহিকতায় আজ বুধবার ৮ বিলিয়ন পাউন্ডের (প্রায় ১০.৭৩ বিলিয়ন মার্কিন ডলার) নতুন চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে নিরস্ত বা দুর্বল না করা পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়—এমন ধারণা এখন ক্রমশ জোরালো হচ্ছে, বিশেষ করে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসা এই মুহূর্তে ‘যৌক্তিক’ নয়। আজ বুধবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে