
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। বিশেষ করে, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, সেসব দেশ লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
আজ শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া হামলার খণ্ডচিত্র নিচে তুলে ধরা হলো—
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিলাসবহুল ‘ফেয়ারমন্ট দ্য পাম’ হোটেলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, পাম জুমেইরাহ এলাকার একটি ভবনে এ ‘দুর্ঘটনার’ পর অন্তত চারজন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের একঝাঁক মিসাইল ও ড্রোন আকাশেই রুখে দিয়েছে। তবে দেশটি একে ইরানের পক্ষ থেকে ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেছে।
কাতারের আল-উদেইদ ঘাঁটিতে আঘাত
কাতারের রাজধানী দোহায় অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদকে লক্ষ্য করে বেশ কিছু বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলা
বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (বিএনএ) দেশটির সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি সরাসরি ইরানি মিসাইল হামলার শিকার হয়েছে।
কুয়েত-ইরাকের বিমানবন্দর ও ঘাঁটিতে ড্রোন
কুয়েত সিটি ও আশপাশের এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো একটি ড্রোন হামলায় টার্মিনালের সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মচারী আহত হয়েছেন।
অন্যদিকে, ইরাকের এরবিলের কাছে একটি মার্কিন ঘাঁটির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
জর্ডান ও ইসরায়েলের আকাশসীমায় উত্তেজনা
ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডান জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে, যার ধ্বংসাবশেষ দেশটির বিভিন্ন স্থানে পড়েছে। এদিকে, ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করতে এবং জনবসতি ধ্বংস করতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা। ওই ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার(২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার দেহ উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে সরে আসার জন্য বৈশ্বিক আহ্বান জোরালো হচ্ছে। সমঝোতা, আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর বিষয়ে তালেবান সরকারের তরফ থেকে সাড়া মিললেও পাকিস্তান এই প্রস্তাব নাকচ করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে জারি করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে শুল্কের মাধ্যমে আদায় করা বাড়তি অর্থ ফেরত দেওয়া হতে পারে। তবে সবার অর্থ ফেরত দিতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) দাখিল করা নথিতে এসব কথা
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত আর নেই। তবে তিনি স্পষ্ট করে বলতে পারেননি, খামেনি আর বেঁচে নেই। তিনি শুধু বলেছেন, যেসব তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে, তাতে ক্রমেই আভাস স্পষ্ট হচ্ছে যে ইরানের ‘স্বৈরশাসক’ আর নেই।
২ ঘণ্টা আগে