
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত আর নেই। তবে তিনি স্পষ্ট করে বলতে পারেননি, খামেনি আর বেঁচে নেই। তিনি শুধু বলেছেন, যেসব তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে, তাতে ক্রমেই আভাস স্পষ্ট হচ্ছে যে ইরানের ‘স্বৈরশাসক’ আর নেই।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ তথ্য দাবি করেন নেতানিয়াহু। তবে ইরানের তরফ থেকে এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য আসেনি।
অবশ্য এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, খামেনি কী অবস্থায় আছেন, তা স্পষ্ট করে বলার মতো অবস্থায় নেই তিনি।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ক্রমেই স্পষ্ট হচ্ছে যে ‘স্বৈরশাসক’ আর নেই। ইসরায়েল তাঁর বাসভবন ধ্বংস করে দিয়েছে। এই দাবি করলেও নেতানিয়াহু ইরানের জনগণের প্রতি সরকার পতনে সড়কে নামার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীকে হটানোর এই সুযোগ এক প্রজন্মে একবারই পাওয়া যাবে।
ইরানি জনগণের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘সড়কে নামুন, বিক্ষোভ করুন, কাজ শেষ করুন। এক জোট হওয়ার জন্য এটাই আপনাদের বড় সুযোগ। ঐতিহাসিক কাজ সম্পাদনে এক জোট হোন।
নেতানিয়াহু আরও বলেছেন, ইরানে যে অভিযান শুরু হয়েছে, তা শেষ করতে ধৈর্যধারণ করতে হবে। যত সময় প্রয়োজন, ততটা নিয়েই এই অভিযান শেষ হবে। এই যুদ্ধ চূড়ান্ত শান্তির পথে নিয়ে যাবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা। ওই ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার(২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার দেহ উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে সরে আসার জন্য বৈশ্বিক আহ্বান জোরালো হচ্ছে। সমঝোতা, আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর বিষয়ে তালেবান সরকারের তরফ থেকে সাড়া মিললেও পাকিস্তান এই প্রস্তাব নাকচ করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে জারি করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে শুল্কের মাধ্যমে আদায় করা বাড়তি অর্থ ফেরত দেওয়া হতে পারে। তবে সবার অর্থ ফেরত দিতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) দাখিল করা নথিতে এসব কথা
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী অবস্থায় আছেন, তা জানেন না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কী অবস্থায় আছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থানে তিনি নেই।
২ ঘণ্টা আগে