আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে সরে আসার জন্য বৈশ্বিক আহ্বান জোরালো হচ্ছে। সমঝোতা, আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর বিষয়ে তালেবান সরকারের তরফ থেকে সাড়া মিললেও পাকিস্তান এই প্রস্তাব নাকচ করেছে। গতকাল শনিবার এই প্রস্তাব নাকচ করে পাকিস্তান বলেছে, আফগানিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের পর এ আলোচনা হতে পারে।
কয়েক মাস ধরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এর রেশ ধরে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। এর জবাবে বৃহস্পতিবার রাত ২টা নাগাদ হামলা শুরু করে পাকিস্তান। পরদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি যুদ্ধের ঘোষণা দেন।
যুদ্ধ বেধে যাওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বেগ প্রকাশ করে আফগানিস্তান ও পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, চীন ও জাতিসংঘও দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানায়। এই আলোচনার মাধ্যমে সমঝোতার ইঙ্গিত দেয় আফগানিস্তানও।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, এ আলোচনার জন্য কাতারের সঙ্গে কথা বলেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এরপর তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার জানায়, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে যেকোনো সংকট সমাধান করতে পছন্দ করে। প্রায় একই সুরে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘সংলাপের মাধ্যমে আমরা চলমান ইস্যুর সমাধান চাই।’
তবে আলোচনার বিষয়টি সরাসরি খারিজ করেছে পাকিস্তান। আল জাজিরা জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি গতকাল বলেন, কোনো সংলাপ বা সমঝোতা হবে না। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধ করতে হবে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অন্যতম বিরোধ সীমান্ত নিয়ে। এ ছাড়া জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগও রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। এসব ইস্যুতে কয়েক মাস ধরে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছিল। পাকিস্তানের অভিযোগ, তাদের দেশের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালানো গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) মদদ দিয়ে আসছে আফগানিস্তানের তালেবান সরকার। কয়েক মাসে দেশটিতে হওয়া একাধিক হামলায় গোষ্ঠীটির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে ইসলামাবাদের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে কাবুল।
এসবের জেরে এক সপ্তাহ আগে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তে হামলা চালায় আফগানিস্তান। এরপরই রীতিমতো ঘোষণা দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে পাকিস্তান। তিন দিনের লড়াইয়ে দুপক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য ডন জানায়, অন্তত ৩৩১ তালেবান যোদ্ধা নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। তবে আফগান হতাহতের সংখ্যা আরও কম উল্লেখ করে তালেবান সরকারের দাবি, চলমান সংঘাতে অন্তত ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা। ওই ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার(২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার দেহ উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে জারি করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে শুল্কের মাধ্যমে আদায় করা বাড়তি অর্থ ফেরত দেওয়া হতে পারে। তবে সবার অর্থ ফেরত দিতে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) দাখিল করা নথিতে এসব কথা
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত আর নেই। তবে তিনি স্পষ্ট করে বলতে পারেননি, খামেনি আর বেঁচে নেই। তিনি শুধু বলেছেন, যেসব তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে, তাতে ক্রমেই আভাস স্পষ্ট হচ্ছে যে ইরানের ‘স্বৈরশাসক’ আর নেই।
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী অবস্থায় আছেন, তা জানেন না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কী অবস্থায় আছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থানে তিনি নেই।
৩ ঘণ্টা আগে