
ইরানকে তাদের আঞ্চলিক নীতি ও প্রতিবেশী দেশগুলোর ওপর ‘হামলা’ দ্রুত বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের এই ধরনের ‘উসকানিমূলক আচরণের’ প্রতি রিয়াদ বেশি সহনশীলতা ধরে রাখতে পারবে না।
প্রিন্স ফয়সাল বলেন, ‘আমাদের ধৈর্য সীমাহীন নয়, সক্ষমতাও আছে।’ তিনি তেহরানকে দ্রুত তাদের বর্তমান কৌশল ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা দেন। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত মিত্রদেশগুলোর হাতে বিশাল সামরিক ও কৌশলগত সক্ষমতা রয়েছে এবং প্রয়োজন পড়লে তারা ব্যবহার করতে দ্বিধা করবে না বলে জানিয়েছে সৌদি আরব। প্রিন্স ফয়সাল তেহরানের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি তারা প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করবে।’
সৌদি আরবের দাবি, তাদের ওপর ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ‘নিখুঁত লক্ষ্যভেদ’ প্রমাণ করে যে এগুলো অত্যন্ত পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে করা হয়েছে।
তবে শুরু থেকেই হামলার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইরান।

আঞ্চলিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং চীন-ভারত সীমান্ত উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই বেইজিংয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ভারত। অভিজ্ঞ কূটনীতিক এবং বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামীকে চীনের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আইনি ও নৈতিক ভিত্তি নিয়ে খোদ মার্কিন প্রশাসনের অভ্যন্তরেই নজিরবিহীন বিতর্ক শুরু হয়েছে। গতকাল বুধবার মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ডের একটি সাক্ষ্য এবং কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্টের পদত্যাগ ওয়াশিংটনের রাজনৈতিক...
১ ঘণ্টা আগে
ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ‘রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি’। আজ বৃহস্পতিবার ভোরে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র এই শিল্পনগরে আঘাত হানলে বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থাপনা ও পার্ল গ্যাস-টু-লিকুইড (জিটিএল)...
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং বন্ধুপ্রতিম কয়েকটি মুসলিম রাষ্ট্রের অনুরোধে আফগানিস্তানে চলমান ‘অপারেশন গজব লিল-হক’-এ সাময়িক বিরতি ঘোষণা করেছে পাকিস্তান। গতকাল বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানান।
২ ঘণ্টা আগে