
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্ট জানান, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রায় ২০ মিনিট কথা হয়েছে। সেখানে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক উদ্যোগের কথা তুলে ধরে বলেছেন—হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু করা হলে কঠোর জবাব দেওয়া হবে। তাঁর ভাষায়, ‘ইরান যদি এই অঞ্চলে মার্কিন জাহাজে হামলার চেষ্টা করে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে।’
ট্রাম্প দাবি করেন, আগের তুলনায় ইরান এখন কিছুটা নমনীয় আচরণ করছে। তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি আরও জোরদার করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে আগের চেয়ে অনেক উন্নত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের ঘাঁটি আছে এবং সেগুলোতে পর্যাপ্ত সরঞ্জাম মজুত রয়েছে। প্রয়োজনে আমরা সেগুলো ব্যবহার করব।’
এর আগে একই দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। তারা হরমুজ প্রণালি অতিক্রম করে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে। এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।
২৬ মিনিট আগে
ভারতের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ফাতিমা তাহলিয়া গতকাল সোমবার ইতিহাস গড়েছেন। তিনি দলটির ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়ে কেরালার ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিএফ) আহ্বায়ক টিপি রামকৃষ্ণনকে পরাজিত করেছেন।
১ ঘণ্টা আগে
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) চলতি বছর প্রথম বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সোমবার এক ঐতিহাসিক জয় অর্জন করেছে তারা।
২ ঘণ্টা আগে
একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের যে সময় লাগার কথা, দেশটিতে ব্যাপক হামলার পরও তা খুব এটা বদলায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে এ বিষয়টি উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে...
২ ঘণ্টা আগে