
বৈদেশিক মুদ্রার তীব্র সংকট ও ভঙ্গুর অর্থনীতির মধ্যে থাকা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধুভাবাপন্ন দেশ সৌদি আরবে সাড়ে ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে আটক করা হয়েছে। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের পার্লামেন্টে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনা সভায় তালাল চৌধুরী বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরব যখন ৫ হাজার ৫০০ ভিক্ষুককে ধরে আমাদের বলে, তাদের আপনারা পাঠিয়েছেন, তখন আমাদের কী করার থাকে? একইভাবে সংযুক্ত আরব আমিরাত যখন এই ভিক্ষুকদের নিয়ে আমাদের কাছে প্রশ্ন তোলে, তখন আমরা কী জবাব দেব?’
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাখ লাখ পাকিস্তানি প্রবাসী কর্মরত আছেন, যাঁরা দেশের রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎস। কিন্তু সেখানে সংগঠিত ভিক্ষাবৃত্তি সিন্ডিকেট এবং অবৈধ অভিবাসন নেটওয়ার্কের সক্রিয়তা পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে এবং এর ফলে আঞ্চলিক অংশীদারদের কাছ থেকে দেশটিকে তীব্র খোঁটার মুখোমুখি হতে হচ্ছে।
নিরাপত্তা ও আন্তর্জাতিক সংকটের আলোচনার মধ্যে দেশের নাগরিকত্ব ব্যবস্থার পরিধি বাড়ানোর তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, বর্তমানে বিশ্বের ২৩টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি রয়েছে। এ ছাড়া আরও পাঁচটি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি প্রক্রিয়াধীন।
বর্তমানে পাকিস্তান একই সঙ্গে অর্থনৈতিক চাপ, ক্রমবর্ধমান উগ্রপন্থী হামলা এবং অভিবাসন ইস্যুতে মধ্যপ্রাচ্যের বন্ধুদেশগুলোর চাপের মুখে রয়েছে। এই দ্বিমুখী সংকট সামাল দিতেই ইসলামাবাদ তাদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে সন্ত্রাসবাদ দমন এবং অবৈধ অভিবাসন রোধকে কেন্দ্রবিন্দুতে রাখতে বাধ্য হচ্ছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
৪ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১৬ ঘণ্টা আগে