
ইসরায়েলি অবরোধের প্রতিবাদে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন। এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রয়োজনে ওই জাহাজে অভিযান চালাবে।
আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ইতালির একটি বন্দর থেকে গত রোববার ১২ জন কর্মীসহ ‘ম্যাডলিন’ নামের একটি পালতোলা নৌকায় করে গাজার উদ্দেশে রওনা দেন সুইডেনের ২২ বছর বয়সী থুনবার্গ। তাদের সঙ্গে রয়েছে ‘প্রতীকী পরিমাণ’ সাহায্যসামগ্রী, বিশেষ করে দুধ ও প্রোটিন বার।
এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতির জন্য আমরাও প্রস্তুত। আমরা বিগত বছরগুলোতে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেব।’
ডেফরিন বিস্তারিত কিছু না বললেও ২০১০ সালের ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানের কথা ইঙ্গিত করেছেন। সে সময় তুরস্কের কর্মীবাহী ওই জাহাজে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।
এবারও ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে গ্রেটা থুনবার্গের যাত্রা। সংগঠনটি এই যাত্রাকে ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ এবং সরাসরি কর্মসূচি হিসেবে বর্ণনা করছে।
গ্রেটা থুনবার্গ বলেছেন, ‘আমরা জানি, পরিস্থিতি কঠিন। কিন্তু চেষ্টা না করলে মানবতা রক্ষা করা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বর্তমানে জাহাজটি ক্রিট দ্বীপের পশ্চিমে অবস্থান করছে।
এদিকে, মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে গাজায় তিন মাসের কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সামরিক অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে