ইরান ও চীন আগামী ২৫ বছরের জন্য একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বেইজিংয়ের হাজার কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিস্তারের অংশ হিসেবে আজ শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তেহরান সফরের সময় প্রথম এ চুক্তির প্রস্তাব করেন। তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ‘পরিবহন, বন্দর, জ্বালানি, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে পারস্পরিক বিনিয়োগের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে রাজি হন।’ অবশ্য শনিবার হওয়া এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।

তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ এ চুক্তি নিয়ে বলেন, আমার মনে হয় উভয় দেশের সম্পর্ক আরো গভীর করার জন্য এই চুক্তি অনেক কার্যকর হবে।
চুক্তি স্বাক্ষরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘এটি রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক’ উপাদানগুলো যুক্ত হয়েছে।’
ইরানের সবচেয়ে বড় ব্যবসায়ীক অংশীদার হচ্ছে চীন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে ও পরে তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন।

বিবদমান হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপকূলে ড্রোন হামলার পর ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ‘হাজি আলী’। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের উদ্দেশে যাত্রাকালে বুধবার (১৪ মে) ভোরে ওমানের জলসীমায় জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ওমান উপসাগরে পরিচালিত ‘ফ্লোটিং আর্মারি’ বা ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে পরিচিত একটি জাহাজ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে দাবি করেছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী—জাহাজটি বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে চলমান অস্থিরতার মধ্যে বড় ধাক্কা দিয়েছেন এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তাঁর আর আস্থা নেই এবং এই পরিস্থিতিতে সরকারে থেকে....
২ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
৬ ঘণ্টা আগে