
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে এই কর্মসূচি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৩০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
কর্মসূচিটির কোনো আনুষ্ঠানিক অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর যাতায়াত ব্যবস্থা এবং ইন্টারনেট সেবার ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত ২০ জুলাই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের সময় ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও পুলিশি অ্যাকশনের অভিজ্ঞতা মাথায় রেখেই প্রশাসন এ ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জুলাইয়ের ওই আন্দোলনের জের ধরে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
বিক্ষোভ দমনে দিল্লির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের নিয়ন্ত্রণ আনা হয়েছে। রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক এবং কাশ্মীরি গেটসহ দিল্লির অন্তত ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ রাখা হয়েছে।
পাশাপাশি, আজ শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল এমন ২৫০টিরও বেশি দূরপাল্লার ও স্থানীয় ট্রেন বাতিল করা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ নিয়ন্ত্রণে শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে।
প্রশাসনের একের পর এক বিধিনিষেধ সত্ত্বেও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
সরকারের পদক্ষেপের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ‘একদিকে আপনারা বলছেন বিক্ষোভের কারণে জনগণের ভোগান্তি হবে, অন্যদিকে আপনারাই মেট্রো, ট্রেন ও রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এতে কি সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে না?’
দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের প্রধান দুটি লক্ষ্য—আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশি পদক্ষেপ যেন নতুন কোনো বিতর্কের জন্ম না দেয় তা নিশ্চিত করা।
নয়াদিল্লি জেলাভিত্তিক ১ দশমিক ৫ কিলোমিটার এলাকাকে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশন ভবন ও দিল্লি পুলিশের সদর দপ্তর। এই বিশেষ এলাকায় সাড়ে ৬ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভের মূল কেন্দ্র যন্তর মন্তরে যাওয়ার রাস্তায় অন্তত সাত স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেড ভাঙা কঠিন করতে কোনো কোনো স্তরে ওয়েল্ডিং করে সংযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া মাইকের মাধ্যমে অনবরত বার্তা দেওয়া হচ্ছে যে এই বিক্ষোভের কোনো অনুমতি দেওয়া হয়নি। এতে জনগণকে জমায়েত না হতে, স্লোগান না দিতে এবং সরকারি সম্পত্তির ক্ষতি না করার অনুরোধ জানানো হচ্ছে। শহরের হোটেল, লজ এবং হোমস্টে মালিকদেরও সতর্ক করা হয়েছে যাতে বিক্ষোভকারীদের থাকার সুযোগ না দেওয়া হয়।
সম্প্রতি অনুষ্ঠিত অন্যান্য আন্দোলনে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছিল, তা মোকাবিলায় এবার ভিডিও রেকর্ড করার ওপর বিশেষ জোর দিচ্ছে দিল্লি পুলিশ।
ঘটনার নিরপেক্ষ তথ্য ধরে রাখতে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের দেওয়া হয়েছে বডি ক্যামেরা। পাশাপাশি সমগ্র এলাকায় তিন শতাধিক অডিও-সংবলিত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিয়েল-টাইমে পরিস্থিতি রেকর্ড করতে শতাধিক পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার নিয়োগ করেছে পুলিশ প্রশাসন।
এক খোলা চিঠিতে দিল্লি পুলিশ সাধারণ মানুষের কাছে মানবিক আচরণের আহ্বান জানিয়ে লিখেছে, ‘ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরাও মানুষ, ঘরে তাদের পরিবার অপেক্ষা করছে।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। ঝড়ের প্রভাবে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
পানামার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার হওয়া এ ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
জ্বালানির দাম কমাতে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল আমদানির একটি চুক্তির কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে ৩ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে সরবরাহ করতে সম্মত হয়েছেন। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগে