
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে দেশটির সর্বশেষ পারমাণবিক পরীক্ষার বহু বছর পার হয়ে গেলেও এই ভূকম্পন প্রক্রিয়া এখনো থামেনি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব ভূমিকম্পের পুনরাবৃত্তি ও তীব্রতা আরও বাড়ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
উত্তর কোরিয়ার মানতাপ পর্বত এবং এর আশপাশের এলাকা বিগত ২,০০০ বছর ধরে ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত শান্ত ও নিস্তব্ধ ছিল। সেখানে ভূমিকম্পের কোনো ইতিহাস ছিল না। কিন্তু ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগৃহীত ভূকম্পনবিষয়ক উপাত্ত বিশ্লেষণ করে গবেষকেরা মানতাপ পর্বতের চারপাশে ১,৩৯৯টি ছোট-বড় ভূমিকম্প শনাক্ত করেছেন। এই পর্বতটিতেই উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে মোট ছয়টি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।
সাধারণত পারমাণবিক পরীক্ষার ফলে যে ভূকম্পন হয়, তা কখনো বাড়ে না। উত্তর কোরিয়ার এই অঞ্চলে প্রথম ভূমিকম্প রেকর্ড করা হয় ২০১৩ সালে তৃতীয় পারমাণবিক পরীক্ষার পর। তবে ২০১৭ সালে ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণের পর ভূকম্পনের মাত্রা নাটকীয়ভাবে বেড়ে যায়।
২০১৭ সালের সেই পরীক্ষার ফলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে পাহাড়ের ভেতরের টানেল ধসে পড়ে এবং পর্বতচূড়ার উচ্চতা ও আকৃতি প্রায় ৩ মিটার বদলে যায়।
বুসান ন্যাশনাল ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক কিম সিএনএনকে জানান, নিবন্ধিত ভূমিকম্পগুলোর বেশির ভাগই ছিল মৃদু বা মাঝারি ধাঁচের—যার মাত্রা ছিল রিখটার স্কেলে ২ থেকে ৩-এর মধ্যে এবং এগুলো তুলনামূলক কম গভীরে সংঘটিত হয়েছে।
গবেষকদের ধারণা, ২০১৭ সালের ভয়াবহ বিস্ফোরণের পর মানতাপ পর্বতের ভূগর্ভস্থ গঠন আর তার পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনি। বিস্ফোরণের তীব্র শক্তিতে পাহাড়ের ভেতরের দীর্ঘদিনের সুপ্ত দুটি প্রধান ভূ-চ্যুতি সক্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া ধসে পড়া ও ফাটল ধরা শিলাখণ্ডের ফাটলে পানি ঢুকে ছিদ্রযুক্ত চাপ তৈরি করছে, যার ফলে শিলাগুলো একটির সঙ্গে অন্যটি ঘষা খেয়ে অনবরত মৃদু ভূমিকম্পের জন্ম দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ফেরার জন্য তোড়জোড় করছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এই কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়, দেশের লাগামছাড়া দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে, দ্রব্যমূল্যের কারণেই সমঝোতার উদ্যোগ জোরদার হয়েছে কি না...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে রিয়াদের একাধিক বাসিন্দা জানিয়েছেন...
৭ ঘণ্টা আগে
আগামী ৬ অক্টোবরের বিধানসভা উপনির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। আজ শনিবার তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে ব্যাপক অপরাধ ও তোলাবাজির কারণে রাজ্যের...
৯ ঘণ্টা আগে
ভারতের বিহারের পূর্ণিয়ায় ভিন্ন জাতের দলিত এক যুবককে বিয়ে করেন ১৮ বছরের এক তরুণী। আর এতে ক্ষুব্ধ হয়ে মেয়ের প্রতীকী শেষকৃত্য করেছে তাঁর পরিবার। ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবার এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগে