
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
গত ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে। তিনি এই বক্তব্য এমন এক সময়ে দিলেন, যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর চেষ্টা চলছে।
ইরানের সর্বোচ্চ নেতা তাঁর বিবৃতিতে বলেন, ‘আজ হরমুজ প্রণালির দুঃসাহসী যোদ্ধা ও রক্ষীদের কাছ থেকে চপেটাঘাত খেয়ে শত্রুরা আরব সাগরের সীমানা পেরিয়ে আর সামনে এগোনোর সাহস পাচ্ছে না।’ বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও পশ্চিমাদের উদ্দেশ্য করেই এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘তারা যখনই এই ঝুঁকি নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, কেবল নিজেদেরই ক্ষতি ডেকে এনেছে। খুব বেশি দিন বাকি নেই, যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হবে।’
আরব উপদ্বীপ থেকে ভারতের দিকে বিস্তৃত আরব সাগর একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর। এটি ইরানের উপকূল এবং কৌশলগত হরমুজ প্রণালির দিকে চলে গেছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত চলছে।
যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের উৎপাদিত জ্বালানি তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হতো। তবে যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করে, যার জবাবে ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধের ঘোষণা দেয়।
তথ্যসূত্র: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২ ঘণ্টা আগে
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
৩ ঘণ্টা আগে