
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইএসএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার নিউইয়র্ক সময় সকালে আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে চলমান সংঘাত নিরসন ও বর্তমান পরিস্থিতির ওপর উপস্থাপিত সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করা হবে।
কাতারের একটি প্রতিনিধি দল আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছে। তাদের মাধ্যমেই গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানের সর্বশেষ প্রস্তাব উত্থাপন করা হয়। ওই প্রস্তাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাধানিষেধ শিথিলের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার রূপরেখা তুলে ধরা হয়।
তবে ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কোনো ধরনের প্রত্যক্ষ বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই। কাতারের মাধ্যমেই যাবতীয় মধ্যস্থতা ও পরোক্ষ বার্তা আদান-প্রদান পরিচালিত হচ্ছে।
এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যখন পুনরায় আলোচনা শুরুর চেষ্টা চলছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে।

মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২ ঘণ্টা আগে
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
৩ ঘণ্টা আগে