
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি ‘স্টারশিপ’ কর্মসূচির ১৪ তম পরীক্ষামূলক উড্ডয়ন।
লাইভ প্রতিবেদনে বিবিসি জানায়, উৎক্ষেপণের পর স্টারশিপ-এর ওপরের ধাপটি ‘সুপার হেভি’ বুস্টার থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়। এরপর ‘সুপার হেভি’ বুস্টারটি নির্ধারিত গতিপথে ফিরে গিয়ে মেক্সিকো উপসাগরে নিয়ন্ত্রিতভাবে পানিতে অবতরণ করে। স্পেসএক্স-এর নিয়ন্ত্রণকক্ষ থেকে এ সময় করতালির শব্দ শোনা যায়। এবার বুস্টারটিকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলার চেষ্টা করেনি প্রতিষ্ঠানটি; সমুদ্রে অবতরণের পদ্ধতিই বেছে নেওয়া হয়েছে।
উৎক্ষেপণের পর লাইভ সম্প্রচারে রকেটটির গতি ঘণ্টায় ২৬ হাজার কিলোমিটারের বেশি হয়ে যায়। উড্ডয়নের সময় ৩৩টি ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিতও পাওয়া যায়। তবে প্রাথমিক পর্যায়ে এই ঘটনায় স্টারশিপ-এর উড্ডয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হয়নি এবং ওপরের ধাপটি তার যাত্রা অব্যাহত রাখে।

এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো স্টারশিপ-এর প্রথম পূর্ণাঙ্গ কক্ষপথে প্রবেশ। উৎক্ষেপণের প্রায় ২৫ মিনিট পর বন্ধ ইঞ্জিনটি চালু করে স্টারশিপ-এর গতিপথকে কক্ষপথের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। এরপর মহাকাশযানটি পৃথিবীকে প্রায় ছয়বার প্রদক্ষিণ করার কথা। পুরো মিশনটি প্রায় ১০ ঘণ্টা স্থায়ী হবে—এমন পরিকল্পনা করা হয়েছে।
এবারের মিশনে প্রথমবারের মতো ‘স্টারশিপ’ দিয়ে বাণিজ্যিক উপগ্রহও কক্ষপথে পাঠানো হচ্ছে। মহাকাশযানটির ভেতরে রয়েছে ২৬টি নতুন প্রজন্মের ‘স্টারলিংক ভি-৩’ উপগ্রহ। পরিকল্পনা অনুযায়ী, কক্ষপথে পৌঁছানোর পর এগুলো একে একে মহাকাশে স্থাপন করা হবে।
স্টারশিপ-এর ওপরের ধাপটি পৃথিবীকে প্রদক্ষিণ শেষে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে অবতরণ করবে। একই সঙ্গে এই মিশনে মহাকাশযানটির তাপরোধী টাইল, কক্ষপথ পরিবর্তন এবং ভবিষ্যতে পুনর্ব্যবহারের উপযোগিতা পরীক্ষা করা হচ্ছে।
এর আগে স্টারশিপ-এর ১৩টি পরীক্ষামূলক উড্ডয়ন হলেও সেগুলো পূর্ণাঙ্গ কক্ষপথে প্রবেশের জন্য পরিকল্পিত ছিল না। ফলে ফ্লাইট-১৪ এর মাধ্যমে কক্ষপথে প্রবেশ করতে পারলে স্পেসএক্স-এর পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান তৈরির প্রকল্পে এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধাপ হবে।
স্পেসএক্স-এর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ‘স্টারশিপ’ ব্যবহারের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে বিপুল পরিমাণ মালামাল ও উপগ্রহ পাঠানো, চাঁদে মানুষ পাঠানোর জন্য নাসা-এর ‘আর্টেমিস’ কর্মসূচিতে সহায়তা করা এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানব অভিযানের অবকাঠামো তৈরি করা রয়েছে।
তবে মিশনটি এখনো চলমান। উৎক্ষেপণ, ধাপ বিচ্ছিন্নতা এবং ‘সুপার হেভি’-এর সমুদ্রে অবতরণ সফল হলেও স্টারশিপ-এর কক্ষপথে প্রবেশ, ২৬টি স্টারলিংক উপগ্রহ স্থাপন এবং শেষ পর্যন্ত নিরাপদে পৃথিবীতে ফেরার বিষয়গুলোই হবে এই পরীক্ষার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
১ ঘণ্টা আগে
রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
৪ ঘণ্টা আগে